সরকার অবৈধ অভিবাসনের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬ ১৯:১৭:১৮
ছবি: সংগৃহীত

অবৈধ অভিবাসন ও মানবপাচার ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে ইউরোপের শ্রমবাজারে বৈধভাবে দক্ষ বাংলাদেশি কর্মীদের প্রবেশের সুযোগ বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া সীমান্ত ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং রোহিঙ্গা প্রত্যাবাসনেও ইউরোপের সহযোগিতা চেয়েছে ঢাকা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইইউর স্বরাষ্ট্র ও অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনারের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ঝুঁকিপূর্ণ পথে বিদেশযাত্রা ও মানবপাচার বন্ধের পাশাপাশি অভিবাসনপ্রত্যাশীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইইউর সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী বাংলাদেশ।

সরকারের লক্ষ্য, অবৈধ পথে ইউরোপে যাওয়ার প্রবণতা কমিয়ে বৈধ প্রক্রিয়ায় দক্ষ কর্মী পাঠানোর সুযোগ সম্প্রসারণ করা। ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারও এ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তাঁর মতে, মানবপাচার প্রতিরোধ ও অবৈধ অভিবাসনের পথ বন্ধ করা উভয় পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ। এতে ইউরোপের শ্রমবাজারে বৈধভাবে বাংলাদেশি কর্মীদের প্রবেশের সুযোগ বাড়তে পারে।

দক্ষ কর্মীদের সনদ নিয়ে আলোচনা

ইউরোপে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানের সনদ প্রদানের বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রশিক্ষণ নেওয়া প্রায় ৭৫০ জন দক্ষ কর্মীর ইউরোপীয় সনদসংক্রান্ত জটিলতা নিরসনে ইইউভুক্ত দেশগুলোর প্রশিক্ষণ বিশেষজ্ঞদের বাংলাদেশে এসে সরাসরি প্রশিক্ষণ ও সনদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে ইইউ প্রতিনিধিদল ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানান তিনি।

দেশের বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলবন্দরে যাত্রী চলাচল পর্যবেক্ষণ এবং অপরাধী শনাক্তকরণের সক্ষমতা বাড়াতে নতুন প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, চলতি বছরের শেষ নাগাদ ‘অ্যাডভান্সড প্যাসেঞ্জার ইনফরমেশন অ্যান্ড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম’ কার্যকর করার লক্ষ্য রয়েছে। ব্যবস্থাটি ইন্টারপোলের তথ্যভান্ডারের সঙ্গে সংযুক্ত থাকবে। পাশাপাশি ইউরোপীয় বর্ডার অ্যান্ড কোস্ট গার্ড এজেন্সি—ফ্রন্টেক্সের (FRONTEX) সঙ্গে প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়েছে। এর মাধ্যমে সীমান্ত ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর প্রত্যাশা করছে বাংলাদেশ।

বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টিও গুরুত্ব পায়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে এ সংকট বাংলাদেশের পাশাপাশি বৃহত্তর অঞ্চলের নিরাপত্তার জন্যও উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমার কর্তৃপক্ষ এবং আরাকান আর্মির ওপর কার্যকর আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে ইইউর সহযোগিতা চান তিনি। জবাবে প্রতিনিধিদল এ বিষয়ে যৌথ কূটনৈতিক উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানানো হয়।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার, ডিরেক্টর হেনরিক নিলসেন, ক্যাবিনেট সদস্য গ্রিগোরিওস ডেলাভেকোরাস এবং ইইউর ডেপুটি হেড অব মিশন বাইবা জারিনাসহ প্রতিনিধিদলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্থার নিন্দা ১২ সাবেক উপদেষ্টার সদ্য. বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ সদ্য. সরকারের মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ সদ্য. এনসিপির শীর্ষ নেতৃত্বে রদবদল, আসছে ‘সুপার সিক্স’ সদ্য. সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই সদ্য. ড. ইউনূসকে নিউইয়র্ক বিমানবন্দরে হয়রানি, তীব্র নিন্দা জানাল সরকার সদ্য. প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি সদ্য. ডেঙ্গু প্রতিরোধে মাইকিং ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী সদ্য. যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্থার নিন্দা ১২ সাবেক উপদেষ্টার সদ্য. বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ সদ্য. সরকারের মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ সদ্য. এনসিপির শীর্ষ নেতৃত্বে রদবদল, আসছে ‘সুপার সিক্স’ সদ্য. সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই সদ্য. ড. ইউনূসকে নিউইয়র্ক বিমানবন্দরে হয়রানি, তীব্র নিন্দা জানাল সরকার সদ্য. প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি সদ্য. ডেঙ্গু প্রতিরোধে মাইকিং ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী