জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ ফিরিয়ে দিল পুলিশ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬ ১৬:০৯:৩৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ভ্রমণে এসে হারিয়ে যাওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবার। পুলিশের অভিযানে ল্যাপটপটি উদ্ধারের পর মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট দুই পুলিশ কর্মকর্তাকে আর্থিক পুরস্কার দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত অনুষ্ঠানে ল্যাপটপটি পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের কাছে হস্তান্তর করেন আইজিপি। হারানো জিনিস ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি বাংলাদেশ ভ্রমণে নিজের ইতিবাচক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

বিদেশি পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার এবং পুলিশের পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন আইজিপি। অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনের অপেক্ষাকক্ষে ল্যাপটপ ও ক্যামেরা রেখে পাশের একটি এটিএম বুথে টাকা তুলতে যান জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবার। ফিরে এসে নিজের জিনিসপত্র না পেয়ে তিনি নাটোর থানায় গিয়ে পুলিশের সহায়তা চান।

অভিযোগ পাওয়ার পর হারানো ল্যাপটপ উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। এর ধারাবাহিকতায় গত ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি পর্যটকের কাছে হস্তান্তর করা হয়।

হারানো সম্পদ ফিরে পাওয়ার এ ঘটনায় বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জার্মান পর্যটক। বিদেশি পর্যটকের অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং ল্যাপটপ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করার মধ্য দিয়ে পুলিশের পেশাদারিত্বের বিষয়টিও সামনে এসেছে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্থার নিন্দা ১২ সাবেক উপদেষ্টার সদ্য. বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ সদ্য. সরকারের মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ সদ্য. এনসিপির শীর্ষ নেতৃত্বে রদবদল, আসছে ‘সুপার সিক্স’ সদ্য. সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই সদ্য. ড. ইউনূসকে নিউইয়র্ক বিমানবন্দরে হয়রানি, তীব্র নিন্দা জানাল সরকার সদ্য. প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি সদ্য. ডেঙ্গু প্রতিরোধে মাইকিং ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী সদ্য. যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্থার নিন্দা ১২ সাবেক উপদেষ্টার সদ্য. বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ সদ্য. সরকারের মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ সদ্য. এনসিপির শীর্ষ নেতৃত্বে রদবদল, আসছে ‘সুপার সিক্স’ সদ্য. সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই সদ্য. ড. ইউনূসকে নিউইয়র্ক বিমানবন্দরে হয়রানি, তীব্র নিন্দা জানাল সরকার সদ্য. প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি সদ্য. ডেঙ্গু প্রতিরোধে মাইকিং ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী