বিশ্বের ৭০ ভাগ ইলিশ উৎপাদন করে বাংলাদেশ: সালাউদ্দিন টুকু

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ অক্টোবর, ২০২৬ ১৭:০৬:৩৪
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় কঠোরভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, বিশ্বের মোট ইলিশ উৎপাদনের প্রায় ৭০ শতাংশই বাংলাদেশে হয়। তাই এই সম্পদ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মাদারীপুরের শিবচরের চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে জেলে পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ১৫১টি জেলে পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে চাল দেওয়া হয়।

সালাউদ্দিন টুকু বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। কোনোভাবেই এই সম্পদ ধ্বংস হতে দেওয়া যাবে না। ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে নির্ধারিত সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এই ২২ দিন মা ইলিশ রক্ষায় নদীতে জাল না ফেলতে জেলেদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, একটি ছোট আকারের মা ইলিশ প্রায় দেড় লাখ ডিম ছাড়তে পারে। আর বড় আকারের প্রায় দুই কেজি ওজনের একটি ইলিশের ডিম ছাড়ার সক্ষমতা ২০ লাখ পর্যন্ত হতে পারে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বাড়বে।

নিষেধাজ্ঞার সময় জেলেদের নদীতে না যাওয়ার আহ্বান জানিয়ে তিনি স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তর এবং রাজনৈতিক নেতাকর্মীদেরও সক্রিয় থাকার অনুরোধ করেন। একই সঙ্গে নিষেধাজ্ঞার সময়ে জেলেদের সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা, মৎস্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক, পুলিশ সুপার ফজলে এলাহী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান, বিএনপি নেত্রী নাদিরা আক্তার, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্যসচিব সোহেল রানাসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তাজমিন হত্যার আসামি সুমনকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন সদ্য. মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট সদ্য. তাজমিন হত্যা মামলার তদন্তে নতুন মোড়, আইফোনের তথ্য ধরে অনুসন্ধান সদ্য. বান্ধবী ভালো না তাই ৬ মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তাজমিনের মা! সদ্য. নানা পাটেকরের অস্বাভাবিক মৃত্যু! পুলিশের মামলা সদ্য. হাত বাঁধা উদ্ধার গৃহবধূর মরদেহের পরিচয় মিলেছে, যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ সদ্য. ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে আবারও হুতিদের হামলা সদ্য. যে জেলের জেলার ছিলেন, সেখানেই বন্দী হলেন দিব্যা চৌধুরী সদ্য. তাজমিন হত্যার আসামি সুমনকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন সদ্য. মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট সদ্য. তাজমিন হত্যা মামলার তদন্তে নতুন মোড়, আইফোনের তথ্য ধরে অনুসন্ধান সদ্য. বান্ধবী ভালো না তাই ৬ মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তাজমিনের মা! সদ্য. নানা পাটেকরের অস্বাভাবিক মৃত্যু! পুলিশের মামলা সদ্য. হাত বাঁধা উদ্ধার গৃহবধূর মরদেহের পরিচয় মিলেছে, যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ সদ্য. ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে আবারও হুতিদের হামলা সদ্য. যে জেলের জেলার ছিলেন, সেখানেই বন্দী হলেন দিব্যা চৌধুরী