আর্থিক খাত চাঙ্গা করতে শিল্পায়নমুখী বিনিয়োগে গুরুত্ব দিচ্ছে সরকার: রাশেদ আল মাহমুদ তিতুমীর

সদ্য সংবাদ ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১৮:৩৮
সংগৃহীত

দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে শিল্পায়ন ও উৎপাদনমুখী বিনিয়োগে গুরুত্ব দিচ্ছে সরকার। এর মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বড় পরিসরে কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, আর্থিক খাতকে চাঙ্গা করতে শিল্পায়নমুখী বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। উৎপাদন বাড়াতে পারলে একদিকে অর্থনীতির গতি বাড়বে, অন্যদিকে নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

তিনি জানান, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি খাতে বাড়তি চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার এ খাতে ভর্তুকি দিচ্ছে। তবে এর মধ্যেও শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন এবং সর্বজনীন সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে সরকারের।

দারিদ্র্য কমানোর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ৪১ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করা সম্ভব হলে দেশে দারিদ্র্যের হার প্রায় ৫ শতাংশ কমে আসতে পারে। সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বাড়ানোর পাশাপাশি নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নেও এ ধরনের উদ্যোগ ভূমিকা রাখবে।

তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করার ওপরও গুরুত্ব দেন তিনি। রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিপুলসংখ্যক তরুণকে প্রয়োজনীয় দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ দেওয়া না গেলে এই জনশক্তিই ভবিষ্যতে দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে।

তিনি আরও বলেন, শ্রমবাজারে নারীদের আনুষ্ঠানিক অংশগ্রহণ বাড়ানো গেলে পরিবারের আয় বৃদ্ধির পাশাপাশি সামগ্রিকভাবে দারিদ্র্য কমানো সম্ভব হবে। অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের আরও বেশি সম্পৃক্ত করার মাধ্যমে দেশের শ্রমবাজার ও উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগ রয়েছে।

সিম্পোজিয়ামে শ্রমবাজার, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, গাড়ির ধাক্কায় প্রাণগেল আহত বৃদ্ধার সদ্য. 'লংমার্চ' বিরোধীদলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী সদ্য. বাজার পরিস্থিতিতে স্বস্তি নেই, আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম ভোক্তারা সদ্য. অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কলেজছাত্র গ্রেপ্তারের ঘটনায় ক্ষেপলেন নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. ৬ মাসেই প্রতিটি ক্ষেত্রে বিএনপি সরকার ব্যর্থ: ইসলামী আন্দোলন সদ্য. বৈশ্বিক সংকট ও ভুল নীতির কারণে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয়নি: বিইআরসি চেয়ারম্যান সদ্য. ‘ডিসেম্বরে নেত্রী আইতাছে, এর আগেই তোরে মাইরা ফেলমু’- বলেই জামায়াত নেতার ওপর হামলা সদ্য. জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ সরকার ও বিরোধী দল: তাজুল ইসলাম সদ্য. রাজশাহী থেকে ঢাকাসহ সারাদেশের বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. আর্থিক খাত চাঙ্গা করতে শিল্পায়নমুখী বিনিয়োগে গুরুত্ব দিচ্ছে সরকার: রাশেদ আল মাহমুদ তিতুমীর সদ্য. বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, গাড়ির ধাক্কায় প্রাণগেল আহত বৃদ্ধার সদ্য. 'লংমার্চ' বিরোধীদলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী সদ্য. বাজার পরিস্থিতিতে স্বস্তি নেই, আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম ভোক্তারা সদ্য. অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কলেজছাত্র গ্রেপ্তারের ঘটনায় ক্ষেপলেন নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. ৬ মাসেই প্রতিটি ক্ষেত্রে বিএনপি সরকার ব্যর্থ: ইসলামী আন্দোলন সদ্য. বৈশ্বিক সংকট ও ভুল নীতির কারণে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয়নি: বিইআরসি চেয়ারম্যান সদ্য. ‘ডিসেম্বরে নেত্রী আইতাছে, এর আগেই তোরে মাইরা ফেলমু’- বলেই জামায়াত নেতার ওপর হামলা সদ্য. জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ সরকার ও বিরোধী দল: তাজুল ইসলাম সদ্য. রাজশাহী থেকে ঢাকাসহ সারাদেশের বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. আর্থিক খাত চাঙ্গা করতে শিল্পায়নমুখী বিনিয়োগে গুরুত্ব দিচ্ছে সরকার: রাশেদ আল মাহমুদ তিতুমীর