২ জেলার দায়িত্ব পেলেন জ্বালানিমন্ত্রী টুকু

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ আগস্ট, ২০২৬ ০১:০১:১২
সংগৃহীত

দেশের ৬৪ জেলার সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। এর অংশ হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে রাজশাহী ও নাটোর জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সারাদেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণসহ সরকারি বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের জন্য ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠান কিংবা সাংবিধানিক ও আইনগত সংস্থাগুলোর নিজস্ব ক্ষমতা ও এখতিয়ার অক্ষুণ্ন রেখেই সরকারের বিভিন্ন কার্যক্রম তদারকি ও সমন্বয় করবেন।

জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধ, চোরাচালান দমন এবং গুরুতর অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা।

এ ছাড়া দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা, সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন পর্যবেক্ষণ করবেন তারা।

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের পাশাপাশি দারিদ্র্য কমানো, কর্মসংস্থান বাড়ানো, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতিও দায়িত্বপ্রাপ্তদের নজরদারির আওতায় থাকবে।

প্রয়োজনে সংশ্লিষ্ট জেলার বিভিন্ন সভা ও সরকারি কর্মসূচিতে অংশ নিয়ে দায়িত্বপ্রাপ্তরা প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সরকারের অগ্রাধিকার হিসেবে টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতি দমনকে সামনে রেখে জেলা পর্যায়ে সরকারি কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যেই এই দায়িত্ব বণ্টন করা হয়েছে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. মৌসুমি রাজনীতি করেন রুমিন ফারহানা আপারা: রাশেদ খাঁন সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. মৌসুমি রাজনীতি করেন রুমিন ফারহানা আপারা: রাশেদ খাঁন সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন