নতুন দায়িত্বে মন্ত্রিসভার ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ আগস্ট, ২০২৬ ২২:৪৬:০০
ছবি: সংগৃহীত

দেশজুড়ে সার উত্তোলন ও সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করতে নতুন একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। একই সঙ্গে সার ডিলার নিয়োগ ও বিতরণ কার্যক্রমের ওপর নজরদারির দায়িত্বও দেওয়া হয়েছে কমিটিকে।

মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

নতুন কমিটির নেতৃত্বে থাকবেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। সদস্য হিসেবে থাকছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় সার উত্তোলন ও বিতরণ পরিস্থিতি পর্যালোচনা করবে কমিটি। পাশাপাশি সার ডিলার নিয়োগের প্রক্রিয়াও পর্যবেক্ষণের আওতায় থাকবে।

কৃষি মন্ত্রণালয়ের সারসংক্রান্ত কার্যক্রমে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি মাঠপর্যায়ের পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে সুপারিশ করবে এই কমিটি। কমিটির কার্যক্রম পরিচালনায় কৃষি মন্ত্রণালয় প্রয়োজনীয় সাচিবিক সহযোগিতা দেবে।

সরকারের এই উদ্যোগের ফলে কৃষকদের কাছে সঠিক সময়ে সার পৌঁছানো, সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং ডিলারদের কার্যক্রমে নজরদারি আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ