সাংবিধানিক বিধান মেনেই স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ আগস্ট, ২০২৬ ১৯:২৭:৪১
ছবি: সংগৃহীত

সংবিধানের বিধান যথাযথভাবে অনুসরণ করেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থা ও দপ্তরের প্রধান এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সংবিধান ও প্রচলিত আইনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আগের সরকারের আমলে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বর্তমান গণতান্ত্রিক সরকার সেই পদ্ধতি অনুসরণ করবে না বলেও জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে আবদুল মঈন খান বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে সাংবিধানিক বিধান অক্ষরে অক্ষরে পালন করা হবে।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। দুর্নীতির সঙ্গে যারা জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে।

বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে মন্ত্রী বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। দেশে আইনের শাসন ও আইনি ব্যবস্থা প্রতিষ্ঠাই সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, ব্যক্তি বা রাজনৈতিক পরিচয় নয়, আইন অনুযায়ীই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (1)

মন্তব্য করুন

A
Arafat Rahman ২৩ আগস্ট, ২০২৬

আমার মন্তব্য হলো স্থানীয় সরকার নির্বাচনে দলীয় কোনো প্রতীক থাকতে পারবো না। দলীয় লোক যদি প্রার্থী হয় তাহলে থাকে দল থেকে কোনো সাহায্য প্রদান করা যাবে না। সেই যেই হোক জণগণের ভোটে নির্বাচিত হোক।

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ