২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নেই প্রাণহানি, হাসপাতালে ৭০২ জন

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ আগস্ট, ২০২৬ ০১:২৯:৪৯
ছবি: সংগৃহীত

ডেঙ্গু পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরেছে। গত এক দিনে দেশে এ রোগে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে নতুন করে ৭০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১১৫ জন, চট্টগ্রামে ১০৭ জন, খুলনায় ১১৪ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৮ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৪৭ জন, রাজশাহীতে ৫৫ জন, ময়মনসিংহে ৩৮ জন এবং রংপুর বিভাগে ১৫ জন নতুন করে হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৯০ জন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা ৬১ দশমিক ৯ শতাংশ এবং নারী ৩৮ দশমিক ১ শতাংশ।

এ সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ১০১ জন।

তবে চলতি বছরে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা ৭৭ জনে অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর তথ্য না পাওয়ায় এই সংখ্যা বাড়েনি।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে লিখলেন এসিল্যান্ড সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে লিখলেন এসিল্যান্ড সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা