দেশে আনা হয়েছে কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ৬ বাংলাদেশির নিথরদেহ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ আগস্ট, ২০২৬ ০০:৫২:২১
ছবি: সংগৃহীত

কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মধ্যে ৬ জনের মরদেহ দেশে ফেরত আনা হয়েছে। সীমান্তের পৃথক দুটি স্থলবন্দর দিয়ে মরদেহগুলো দেশে পৌঁছানোর পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, নিহত সাতক্ষীরার এস এম আলীমুজ্জামানের মরদেহ সকালে ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়। পরে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া কুষ্টিয়ার দেবাশীষ দত্ত, তার পরিবারের সদস্য আফসানা শারমিন, শর্ণশিষ দত্ত ও আকরাম আলী এবং ঢাকার আমিনবাজারের বাবু আহমেদের মরদেহ পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর দিয়ে বিকেলে দেশে আনা হয়।

তবে একই ঘটনায় নিহত সাতক্ষীরার রেপতি সরকারের মরদেহ দেশে ফেরত আনা হয়নি। পরিবারের সম্মতিতে শুক্রবার রাতে কলকাতাতেই তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ সংরক্ষণ, পরিবহন এবং দেশে ফেরানোর পুরো প্রক্রিয়ায় কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন প্রয়োজনীয় সহযোগিতা করেছে।

উল্লেখ্য, গত বুধবার (১৯ আগস্ট) ভোরে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কয়েকজন বাংলাদেশিসহ প্রাণহানির ঘটনা ঘটে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ