সংস্কারের সুপারিশ অনুযায়ী হচ্ছে না রাষ্ট্রপতি নির্বাচন: নাহিদ ইসলাম

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ আগস্ট, ২০২৬ ১৯:১১:৫৮
ছবি: সংগৃহীত

সংস্কার প্রস্তাবের আলোকে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সরকার যে প্রক্রিয়া অনুসরণ করছে, তা গণভোটের রায় ও সংস্কার প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার অভিযোগ, গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটিয়ে বিভিন্ন ক্ষেত্রে দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, প্রশাসনসহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে দলীয়করণের প্রবণতা দেখা যাচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনেও একই ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে তিনি মনে করেন। তার ভাষায়, যখন প্রার্থী ও নির্বাচনের ফলাফল আগে থেকেই নির্ধারিত থাকার মতো পরিস্থিতি তৈরি হয়, তখন সেখানে স্বাধীনভাবে মত প্রকাশ বা ভোট দেওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ে।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার যে প্রত্যাশা ছিল, বর্তমান প্রক্রিয়ায় তা বাস্তবায়নের দিকে দেশ এগোতে পারছে না।

তবে এসব আপত্তি থাকা সত্ত্বেও রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখানো এবং জনগণের সামনে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরতেই তারা নির্বাচনে অংশ নিয়েছেন।

তিনি আরও বলেন, সরকার সংস্কারের প্রত্যাশিত পদক্ষেপ না নিলেও বিরোধী দল প্রার্থী দিয়েছে, যাতে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক আলোচনা ও প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি হয়। একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোও তাদের অন্যতম লক্ষ্য।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি