‘সত্য, সরাসরি, সবার আগে’—এই স্লোগানকে ধারণ করে পথচলার এক বছর পূর্ণ করেছে অনলাইন নিউজ পোর্টাল এনপিবি নিউজ। প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সংবাদমাধ্যমটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সদ্য সংবাদ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সদ্য সংবাদের পক্ষ থেকে এনপিবি নিউজের কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন সদ্য সংবাদের প্রতিনিধিরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে এনপিবি নিউজের এক বছরের পথচলা এবং আগামী দিনের সংবাদ পরিবেশনায় আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা তুলে ধরা হয়। পাশাপাশি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমটি ভবিষ্যতেও পাঠকদের আস্থা অর্জন করবে এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সদ্য সংবাদের পক্ষ থেকে এনপিবি নিউজের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করা হয়।
সদ্য সংবাদ/এসএস