ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ১৩:১৪:০০
ছবি: সংগৃহীত

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এই শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেছেন আদালত।

বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত জানতে চেয়েছেন, এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জারি করা নির্দেশিকা অনুসরণ না করে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের জবাব দিতে রুল জারি করা হয়েছে।

রিট আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা  আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। গত ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা ছিল বিশ্ববিদ্যালয়টির। ইউনিটগুলো হলো—কলা, আইন ও সামাজিক বিজ্ঞান; বিজ্ঞান; ব্যবসায় শিক্ষা; চারুকলা এবং আইবিএ।

এবার আইবিএ ছাড়া বাকি চারটি ইউনিটে আবেদনের ফি ১৫০ টাকা করে বাড়ানো হয়েছে। বিজ্ঞান, কলা-আইন-সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটে ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা। চারুকলা ইউনিটে ১ হাজার ৪০০ টাকা এবং আইবিএ ইউনিটে আগের মতো ১ হাজার ৫০০ টাকা রাখা হয়েছে।

ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত থাকলেও কয়েকটি বিভাগে ভর্তির শর্ত শিথিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সংশ্লিষ্ট বিভাগগুলোতে নির্দিষ্ট বিষয়ে প্রাপ্ত নম্বর ও এইচএসসির কয়েকটি বিষয়ের ন্যূনতম গ্রেডের শর্ত কমানো হয়েছে।

তবে হাইকোর্টের নতুন নির্দেশনার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ