দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

স
সদ্য সংবাদ ডেস্ক
৭ অক্টোবর, ২০২৬ ১৫:৫০:৩৪
ছবি: সংগৃহীত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার গাড়িচালক ওবায়দুরের জামিন আবেদন প্রত্যাখ্যান করেছেন আদালত।

বুধবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। দুপুর পৌনে ৩টার দিকে বাদীপক্ষের আপসনামা এবং আসামিপক্ষের জামিন আবেদনের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ।

শুনানিতে গাজী নজরুল ইসলামের পক্ষে আইনজীবী মাহবুবুর রহমান জামিনের আবেদন করেন। তিনি আদালতে যুক্তি দেন, মামলার বাদীপক্ষ আসামির জামিনে আপত্তি করছে না। এ ছাড়া গাজী নজরুল অসুস্থ এ বিষয়টিও বিবেচনায় নিয়ে তাকে জামিন দেওয়ার অনুরোধ জানান তিনি।

অন্যদিকে জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তিনি আদালতকে বলেন, মামলাটি এমন ধারায় করা হয়েছে, যেখানে আপসের সুযোগ নেই। ঘটনার তদন্ত এখনো চলমান। তদন্ত শেষ হওয়ার পরই এটি আত্মহত্যা নাকি হত্যার ঘটনা, সে বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

রাষ্ট্রপক্ষের শুনানিতে আপসনামায় থাকা আব্দুল হামিদ মোড়লের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছে বলেও আদালতকে জানানো হয়। রাষ্ট্রপক্ষের বক্তব্য ছিল, এ ধরনের মামলায় বাদী নিজেও পরবর্তী সময়ে আসামি হতে পারেন।

এর জবাবে আসামিপক্ষ দাবি করে, বাদীপক্ষ জামিনে আপত্তি না থাকার কথা জানিয়েছে। মামলার তদন্তেও তারা কোনো আপত্তি জানায়নি। এ ছাড়া গাজী নজরুল ইসলামের স্ত্রী জামিন পেয়েছেন উল্লেখ করে তার ক্ষেত্রেও একই সুবিধা দেওয়ার আবেদন করা হয়।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত গাজী নজরুল ইসলাম ও তার গাড়িচালক ওবায়দুরের জামিন আবেদন নামঞ্জুর করেন।

সদ্য সংবাদ/এসএস

আইন-আদালত ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই সদ্য. গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে মাদক ব্যবসা, নেপথ্যে মাদক সম্রাজ্ঞী আনিকা সদ্য. নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা চুরি সদ্য. লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম সদ্য. খেলাপি ঋণ আদায়ে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের জমি জব্দ করল ইউসিবি ব্যাংক সদ্য. ১৭ অক্টোবরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি সদ্য. নাগরিকদের গোপন তথ্য কেনাবেচার অভিযোগে গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য সদ্য. চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮৭ জনের মামলা প্রত্যাহার সদ্য. গোপনে তামাক কারখানায় নাসীরুদ্দীন পাটওয়ারী, কুষ্টিয়া সফর ঘিরে বাড়ছে রহস্য সদ্য. একনেক সভায় ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন সদ্য. এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই সদ্য. গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে মাদক ব্যবসা, নেপথ্যে মাদক সম্রাজ্ঞী আনিকা সদ্য. নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা চুরি সদ্য. লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম সদ্য. খেলাপি ঋণ আদায়ে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের জমি জব্দ করল ইউসিবি ব্যাংক সদ্য. ১৭ অক্টোবরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি সদ্য. নাগরিকদের গোপন তথ্য কেনাবেচার অভিযোগে গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য সদ্য. চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮৭ জনের মামলা প্রত্যাহার সদ্য. গোপনে তামাক কারখানায় নাসীরুদ্দীন পাটওয়ারী, কুষ্টিয়া সফর ঘিরে বাড়ছে রহস্য সদ্য. একনেক সভায় ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন