রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে। তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে পুনরায় সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মেজর জেনারেল জাহাংগীর আলমকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এর আগে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার পর তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।
সদ্য সংবাদ/এসএস