মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে গৃহবন্দী করার উদ্যোগ

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬ ১৮:৩৫:৫৯
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের কারাবাসের পরিবর্তে নিজ বাড়িতে গৃহবন্দী থাকার পথ খুলে গেছে। দেশটির হাইকোর্ট তাকে অবিলম্বে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার বরাতে এ তথ্য জানা গেছে।

এর আগে রাজকীয় ক্ষমার শর্ত অনুযায়ী জরিমানার অর্থ পরিশোধ করায় নাজিবের কারাগার থেকে মুক্ত হয়ে বাড়িতে অবস্থানের কথা ছিল। তবে অ্যাটর্নি জেনারেলের আইনি আপত্তির কারণে শেষ মুহূর্তে সেই প্রক্রিয়া আটকে যায়। ক্ষমার আদেশের আইনি ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তোলেন অ্যাটর্নি জেনারেল।

এ অবস্থায় বিষয়টি নিয়ে স্পষ্ট অবস্থান জানান মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম। তিনি বলেন, নাজিবকে দেওয়া ক্ষমার আদেশে কোনো অস্পষ্টতা নেই। পরে হাইকোর্ট তার গৃহবন্দিত্ব কার্যকরের বিষয়ে চূড়ান্ত নির্দেশ দেন।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন নাজিব রাজাক। দেশটির রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ‘ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ’ বা ১এমডিবি থেকে বিপুল অর্থ আত্মসাতের ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে তিনি কারাদণ্ড ভোগ করছিলেন। তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

হাইকোর্টের সর্বশেষ আদেশের ফলে কারাগারের পরিবর্তে নিজ বাড়িতে গৃহবন্দী থেকে সাজা ভোগের সুযোগ পাচ্ছেন মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী।

সূত্র: রয়টার্স

​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী