সৌদির মদিনায় গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে আবারও হামলা

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬ ১১:০০:০৭
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পরিবহন পাইপলাইন লক্ষ্য করে আবারও হামলা চালানো হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় মদিনা এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পর পাইপলাইনের একটি অংশে আগুন ধরে গেলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং তেল সরবরাহও স্বাভাবিক রয়েছে।

সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, হামলার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তাঁর ভাষ্য অনুযায়ী, হামলার পর অগ্নিকাণ্ডের সৃষ্টি হলেও তা বড় আকার ধারণ করার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তবে কারা বা কোন গোষ্ঠী এ হামলা চালিয়েছে, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনো কোনো তথ্য প্রকাশ করেনি।

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যেই গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় এ হামলার ঘটনা ঘটল। সৌদি আরব ও তাদের সমর্থিত ইয়েমেনের সরকারের সঙ্গে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সংঘাত দীর্ঘদিন ধরে চলছে। এর আগেও সৌদি আরবের তেল শোধনাগার, সংরক্ষণাগার ও অন্যান্য জ্বালানি স্থাপনায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা।

হরমুজ এড়িয়ে তেল সরবরাহের প্রধান পথ

সৌদি আরবের পূর্ব-পশ্চিম পাইপলাইনটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন দেশটির পূর্বাঞ্চল থেকে মরুভূমি পেরিয়ে পশ্চিমাঞ্চলের ইয়ানবু বন্দরের সঙ্গে যুক্ত হয়েছে। হরমুজ প্রণালী এড়িয়ে আন্তর্জাতিক বাজারে তেল পৌঁছে দিতে এটি বিকল্প রুট হিসেবে ব্যবহৃত হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে সৌদি আরব পাইপলাইনটির মাধ্যমে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে। যা বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ।

এর আগে সেপ্টেম্বরে ড্রোন হামলার পর কয়েক দিনের জন্য পাইপলাইনটির কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল। সৌদি কর্তৃপক্ষের দাবি ছিল, ওই ড্রোনগুলো ইরাক থেকে পাঠানো হয়েছিল। ফলে নতুন করে হামলার ঘটনায় গুরুত্বপূর্ণ এই জ্বালানি রুটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী