বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন নরেন্দ্র মোদি

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ অক্টোবর, ২০২৬ ১৭:১৭:০২
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সরকারবিরোধী বিক্ষোভের উত্তেজনার মধ্যেই তামিলনাড়ুর চেন্নাইয়ে উন্নয়ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (১১ অক্টোবর) শহরটিতে পৌঁছে ১৩ হাজার কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন তিনি।

সকালে চেন্নাই বিমানবন্দরে পৌঁছালে মোদিকে স্বাগত জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। বিমানবন্দর থেকে বেরিয়ে সংক্ষিপ্ত রোড শোতে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী। এ সময় সড়কের পাশে অবস্থান নেওয়া বিজেপির নেতা-কর্মী ও সমর্থকদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

মোদির সফর ঘিরে বিমানবন্দরসংলগ্ন এলাকায় দলীয় সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ার সময় তারা বিভিন্ন স্লোগান দেন। সফর উপলক্ষে রাজ্য বিজেপির উদ্যোগে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা।

রোড শো শেষে চেন্নাই মেট্রোর দ্বিতীয় পর্যায়ের চতুর্থ করিডরের পুনামাল্লি-ভাদাপালানি অংশের উদ্বোধন করেন মোদি। পরে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়কে সঙ্গে নিয়ে নতুন মেট্রো পরিষেবার যাত্রাও শুরু করেন তিনি। দুজন একই ট্রেনে ভ্রমণ করেন।

প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এই রুটে রয়েছে ১১টি উড়াল মেট্রো স্টেশন। নতুন অংশ চালুর ফলে চেন্নাইয়ের গণপরিবহন ব্যবস্থায় যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, মোদির চেন্নাই সফরের সময় দিল্লিতে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে উত্তেজনা অব্যাহত ছিল। শনিবার (১০ অক্টোবর) দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভের ঘটনায় রাজনীতিবিদ ও অভিনয়শিল্পীসহ তিন হাজারের বেশি মানুষকে আটক করে পুলিশ। পরে গভীর রাতে তাদের ছেড়ে দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাজধানীর যন্তর মন্তর এলাকায় বড় জমায়েত ও বিশৃঙ্খলা ঠেকাতে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের বাধায় বিক্ষোভকারীরা এক জায়গায় একত্র হতে না পারলেও দিল্লির বিভিন্ন স্থানে ছোট ছোট দলে ভাগ হয়ে প্রতিবাদ চালিয়ে যান।

একদিকে চেন্নাইয়ে উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও মেট্রো পরিষেবা চালুর কর্মসূচি, অন্যদিকে দিল্লিতে সরকারবিরোধী বিক্ষোভ দুই ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে কাটে ভারতের প্রধানমন্ত্রীর রোববারের কর্মসূচি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের সদ্য. রিয়াদে আবারও বিস্ফোরণের শব্দ, বাড়ছে উদ্বেগ সদ্য. নন-ক্যাডার ২০ কর্মকর্তা হলেন সিনিয়র সহকারী সচিব সদ্য. রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, আইসিইউতে ভর্তি ৪ জন: শামা ওবায়েদ সদ্য. জিবুতির উপকূলে নৌকাডুবিতে ১৫ শিশুসহ ১০৯ জনের মৃত্যু সদ্য. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ম ইউনিটের সফল পারমাণবিক বিক্রিয়া শুরু সদ্য. ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৩০০, হাসপাতালে রেকর্ড ২১৯৩ ভর্তি সদ্য. বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ সদ্য. দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ: আইজিপি সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের সদ্য. রিয়াদে আবারও বিস্ফোরণের শব্দ, বাড়ছে উদ্বেগ সদ্য. নন-ক্যাডার ২০ কর্মকর্তা হলেন সিনিয়র সহকারী সচিব সদ্য. রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, আইসিইউতে ভর্তি ৪ জন: শামা ওবায়েদ সদ্য. জিবুতির উপকূলে নৌকাডুবিতে ১৫ শিশুসহ ১০৯ জনের মৃত্যু সদ্য. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ম ইউনিটের সফল পারমাণবিক বিক্রিয়া শুরু সদ্য. ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৩০০, হাসপাতালে রেকর্ড ২১৯৩ ভর্তি সদ্য. বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ সদ্য. দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ: আইজিপি