কারাগারে বিলাসবহুল ফ্ল্যাট-সুইমিং পুল, বরখাস্ত ৫ কর্মকর্তা

স
সদ্য সংবাদ ডেস্ক
২ অক্টোবর, ২০২৬ ১৭:২৫:২৫
সংগৃহীত

কারাগারে বন্দিদের থাকার কথা কঠোর নিরাপত্তার মধ্যে। কিন্তু ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছের একটি কারাগারে মিলেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। সেখানে ভিআইপি বন্দিদের জন্য তৈরি করা হয়েছিল বিলাসবহুল আবাসন। ছিল সুইমিং পুল, জিম, এসি, বড় পর্দার টেলিভিশনসহ নানা সুযোগ-সুবিধা। এমনকি দামি গাড়ি রাখার ব্যবস্থাও ছিল ওই কমপ্লেক্সে। ঘটনা প্রকাশ্যে আসার পর পাঁচ কারা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সম্প্রতি ইন্দোনেশিয়ার ওমবাডসম্যানের আকস্মিক পরিদর্শনে এসব অনিয়মের তথ্য সামনে আসে। জাকার্তার বাইরে অবস্থিত সিবিনং ক্লাস-২এ কারাগারে অভিযান চালিয়ে কর্মকর্তারা দেখতে পান, সাধারণ বন্দিদের জন্য নির্ধারিত সুবিধার বাইরে একটি আলাদা আবাসিক এলাকা গড়ে তোলা হয়েছে।

প্রায় চার হেক্টর জায়গাজুড়ে থাকা এই কারাগারে অর্থনৈতিক অপরাধসহ বিভিন্ন গুরুতর অপরাধে দণ্ডিতদের রাখা হয়। পরিদর্শনের সময় তদন্তকারী দল কারাগারের একটি অংশ কাঠের বেড়া দিয়ে ঘেরা অবস্থায় দেখতে পায়। অভিযোগ রয়েছে, প্রথমে সেখানে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন কারারক্ষীরা।

পরে ওই এলাকায় ঢুকে অন্তত ১০টি পৃথক আবাসিক ইউনিটের সন্ধান পান তদন্তকারীরা। প্রতিটি ইউনিটে ছিল শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, বড় পর্দার টেলিভিশন, সোফা, ফ্রিজ ও খাবার খাওয়ার আলাদা জায়গা। অর্থাৎ সাধারণ কারাকক্ষের তুলনায় এসব স্থাপনা ছিল অনেকটাই বিলাসবহুল বাসাবাড়ির মতো।

শুধু আবাসন নয়, তদন্তকারীদের নজরে আসে আরও কিছু চমকপ্রদ সুবিধা। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কমপ্লেক্সে টয়োটা আলফার্ড ও টয়োটা ফর্চুনারের মতো দামি গাড়িও দেখা গেছে। পাশাপাশি সেখানে ছিল সুইমিং পুল ও জিমনেশিয়াম। নির্মাণাধীন অবস্থায় পাওয়া গেছে একটি গলফ সিমুলেটরও।

কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। তদন্তে এমন একটি বিকল্প পথের সন্ধান পাওয়া যায়, যা একটি বাঁশঝাড় ও ময়লা ফেলার জায়গার মধ্য দিয়ে গেছে। অভিযোগ, এই পথ ব্যবহার করে মূল তল্লাশি চৌকি এড়িয়ে কারাগারের ভেতরে প্রবেশ বা বাইরে বের হওয়ার সুযোগ ছিল।

ইন্দোনেশিয়ার পার্লামেন্টারি শুনানিতে ওমবাডসম্যানের সদস্য সিয়াফরিয়াদা রাচমাওয়াতি রাসাহান বলেন, পুরো বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করা হলে এখন পর্যন্ত পাওয়া তথ্যকে বড় ধরনের অনিয়মের কেবল সূচনা হিসেবে দেখা যেতে পারে।

তার ভাষ্য অনুযায়ী, কিছু বন্দি এমন সুযোগ-সুবিধা ভোগ করছিলেন, যা সাধারণ কয়েদিদের জন্য একেবারেই অপ্রাপ্য। তদন্তে পাওয়া তথ্য থেকে বোঝা যায়, এসব বন্দির থাকার জায়গাগুলো প্রচলিত কারাকক্ষের চেয়ে বাড়ি, অ্যাপার্টমেন্ট কিংবা ভিলার আদলে তৈরি করা হয়েছিল।

এ ঘটনায় পাঁচ কারা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারাগারের ভেতরে কীভাবে এই বিশেষ ব্যবস্থা তৈরি হলো, কারা এর সুবিধা ভোগ করছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত- তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার