সাইবার হামলার শিকার যুক্তরাজ্যের ৩ বিমানবন্দর, ৮৭ লাখ যাত্রীর তথ্য চুরি

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ আগস্ট, ২০২৬ ১৬:৫০:৫৯
সংগৃহীত

ছুটির মৌসুমে যখন যাত্রীদের চাপ সামলাতে ব্যস্ত যুক্তরাজ্যের বিমানবন্দরগুলো, ঠিক তখনই বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে দেশটির তিন গুরুত্বপূর্ণ বিমানবন্দরে। ম্যানচেস্টার, লন্ডন স্ট্যানস্টেড ও ইস্ট মিডল্যান্ডস বিমানবন্দরের গ্রাহকদের বিপুলসংখ্যক ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে সাইবার অপরাধীরা।

বিমানবন্দর তিনটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ম্যানচেস্টার এয়ারপোর্টস গ্রুপ (এমএজি) জানিয়েছে, প্রায় ৮৭ লাখ গ্রাহকের তথ্য এই হামলার আওতায় এসেছে। আক্রান্ত তথ্যের মধ্যে রয়েছে ই-মেইল ঠিকানা, মোবাইল ফোন নম্বর, গাড়ির নিবন্ধন নম্বর এবং পোস্টকোড।

এ ছাড়া বিমানবন্দরের বিভিন্ন সেবা ব্যবহারের সময় গ্রাহকের দেওয়া তথ্যও হামলার মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে কার পার্কিং, লাউঞ্জ ও ফাস্ট-ট্র্যাক সুবিধার বুকিং এবং বিমানবন্দরের ওয়াই-ফাই ব্যবহারের তথ্য রয়েছে।

তবে সাইবার হামলার প্রভাব বিমান চলাচল ব্যবস্থায় পড়েনি বলে জানিয়েছে এমএজি। তাদের দাবি, ফ্লাইট পরিচালনা ও যাত্রীদের নিরাপত্তা স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে আক্রান্ত সিস্টেমে ব্যাংক অ্যাকাউন্ট বা পেমেন্ট-সংক্রান্ত কোনো তথ্য সংরক্ষিত ছিল না।

ঘটনার পর লন্ডন স্ট্যানস্টেড বিমানবন্দর যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিমানবন্দরের নামে ভুয়া ই-মেইল, ফোনকল কিংবা বার্তার মাধ্যমে কেউ যোগাযোগ করলে তা যাচাই না করে কোনো তথ্য না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে অর্থ বা ব্যাংকিং তথ্য চাওয়া হলে সতর্ক থাকতে বলা হয়েছে।

এমএজি জানিয়েছে, হামলার বিষয়টি শনাক্ত হওয়ার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে প্রতিষ্ঠানটি।

জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলার ঝুঁকি নিয়ে যুক্তরাজ্যে যখন উদ্বেগ বাড়ছে, তখনই বিমানবন্দর তিনটিতে এই হামলার ঘটনা সামনে এলো। এর আগে দেশটির বিভিন্ন বড় প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সাইবার হামলার শিকার হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ