নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ৫৭৯, নিখোঁজ প্রায় ২ হাজার

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ আগস্ট, ২০২৬ ১৬:২০:১৭
সংগৃহীত

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা বেড়েই চলেছে। দেশটির বিভিন্ন অঞ্চলে সড়ক ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গম এলাকাগুলোতে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ হিসাব অনুযায়ী, শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ৫৭৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ রয়েছেন ১ হাজার ৯২৪ জন।

কর্তৃপক্ষের তথ্য বলছে, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নিখোঁজের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে। এর অন্যতম কারণ হিসেবে বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে থাকা কয়েকশ মানুষের তথ্য নতুন করে নিখোঁজের তালিকায় যুক্ত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এদিকে নেপাল পুলিশের হিসাব অনুযায়ী, নিখোঁজ বিদেশির সংখ্যা ৫৭৫ জন। ফলে দুর্গত এলাকায় অবস্থান করা বিদেশি নাগরিকদের নিয়েও উদ্বেগ বাড়ছে।

বন্যা ও ভূমিধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে রাসুয়া জেলা। সেখানে বেশ কয়েকটি সড়ক ও যোগাযোগপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্গম এসব স্থানে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারী দলগুলোকে।

তবে পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। নিখোঁজদের সন্ধানে বিভিন্ন সংস্থা কাজ করছে। পাশাপাশি ধ্বংসস্তূপ ও দুর্গম স্থানে আটকে পড়াদের উদ্ধারে চালানো হচ্ছে অভিযান।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গত অঞ্চলগুলো থেকে নতুন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে হতাহত ও নিখোঁজের পরিসংখ্যানে পরিবর্তন আসতে পারে। ফলে সামনে প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান