ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ আগস্ট, ২০২৬ ১৬:৪২:২৮
সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে গিয়ে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

ইউক্রেনের ৩৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে কিয়েভ সফরে দেশটির প্রতি ব্রিটিশ সরকারের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন বার্নহাম। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে চলমান সংঘাতে ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।

সাক্ষাৎকালে ইউক্রেনকে সামরিক সহায়তার অংশ হিসেবে ‘স্টর্ম শ্যাডো’ ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির নকশা বা ব্লুপ্রিন্ট হস্তান্তর করা হয়। রাশিয়ার পক্ষ থেকে বিভিন্ন হুমকি সত্ত্বেও মস্কোর ওপর চাপ অব্যাহত রাখার অবস্থান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এদিকে, দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, কঠিন সময়ে যুক্তরাজ্যের সমর্থন ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ।

দুই নেতার বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা, সামরিক সহযোগিতা এবং রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান