লোহিত সাগরে সৌদির যুদ্ধজাহাজে হামলা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ আগস্ট, ২০২৬ ০২:৪৪:০০
ছবি: সংগৃহীত

লোহিত সাগরে সৌদি আরবের একটি সামরিক যুদ্ধজাহাজ ও সেটির নিরাপত্তায় থাকা চারটি টহল নৌযানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি।

সোমবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে এ দাবি করেন হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। টেলিগ্রামে দেওয়া ওই বিবৃতিতে তিনি জানান, মোখা উপকূলের কাছাকাছি লোহিত সাগরে এ হামলা চালানো হয়েছে।

হুথির দাবি, সৌদি সামরিক জাহাজ ও এর সঙ্গে থাকা নৌযানগুলো লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলায় সৌদির যুদ্ধজাহাজে আগুন ধরে যায় এবং নিরাপত্তায় থাকা চারটি নৌযানের কয়েকটি ডুবে যায়। অন্য নৌযানগুলোতেও আগুন ধরে যাওয়ার দাবি করা হয়েছে।

ইয়াহিয়া সারি বলেন, সৌদি সামরিক বাহিনীর বিভিন্ন অবস্থান ও সমাবেশকে লক্ষ্য করে তাদের অভিযান অব্যাহত থাকবে। গোষ্ঠীটির ভাষ্য অনুযায়ী, চলমান পরিস্থিতির জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে।

তবে হুথির এসব দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

লোহিত সাগর দীর্ঘদিন ধরে আঞ্চলিক উত্তেজনা ও সামরিক সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে রয়েছে। হুথিদের বিভিন্ন হামলার কারণে এ অঞ্চলে বাণিজ্যিক ও সামুদ্রিক নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: এএফপি

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান