ইরানের উচিত সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করা: ট্রাম্প

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ আগস্ট, ২০২৬ ০২:০৪:০০
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে দেশটিকে দ্রুত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের এখন সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করা উচিত।

সোমবার (১৭ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন ট্রাম্প।

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন যোগাযোগের একটি মাধ্যম চালু রয়েছে। তবে সংঘাত দ্রুত শেষ করার জন্য ওয়াশিংটনের ওপর কোনো চাপ নেই বলেও স্পষ্ট করেন তিনি।

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প আইআরজিসির কঠোর সমালোচনা করেন। তার দাবি, সংগঠনটি কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে এবং ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

সংঘাতের সমাপ্তি নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি জানিয়ে ট্রাম্প বলেন, পরিস্থিতি কীভাবে এগোবে সে বিষয়ে তার কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। একই সঙ্গে দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনও তিনি অনুভব করছেন না।

ট্রাম্পের বক্তব্যের পর ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংঘাত কতদিন চলবে এবং শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে কোনো সমঝোতা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান