আলিয়ার ব্যর্থতায় সিনেমা হারালেন তাপসী!

সদ্য সংবাদ ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৩:২৭
ছবি: সংগৃহীত

নারীকেন্দ্রিক ও বিষয়নির্ভর সিনেমায় তাপসী পান্নুর উপস্থিতি দীর্ঘদিনের। ‘পিঙ্ক’, ‘থাপ্পড়’ ও ‘রাশমি রকেট’-এর মতো সিনেমায় নানা ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। তবে নারীপ্রধান সিনেমার ক্ষেত্রে কেবল অভিনয় নয়, একটি ছবির ব্যবসায়িক সাফল্য-ব্যর্থতার প্রভাব পরবর্তী চলচ্চিত্র নির্মাণেও পড়ে বলে মনে করেন এই অভিনেত্রী।

নিজের নতুন সিনেমা ‘গান্ধারী’ নিয়ে আলোচনার সময় তাপসী জানান, আলিয়া ভাট অভিনীত ‘আলফা’ প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে না পারায় নারীপ্রধান সিনেমায় বিনিয়োগকারীদের আগ্রহে নেতিবাচক প্রভাব পড়ে। এর সরাসরি প্রভাব পড়েছে তার নিজের চলচ্চিত্র ক্যারিয়ারেও।

তাপসী বলেন, “আলিয়ার ‘আলফা’ ভালো না করার পর আমিও কয়েকটি সিনেমা হারিয়েছি। বিনিয়োগকারীরা পিছিয়ে গিয়েছিলেন।”

অভিনেত্রীর ভাষ্য, নারীকে কেন্দ্র করে নির্মিত সিনেমায় বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজক ও বিনিয়োগকারীদের আস্থা এখনো যথেষ্ট দুর্বল। কোনো অভিনেত্রীর ছবি ব্যর্থ হলে একই ঘরানার পরবর্তী প্রকল্পে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নিতে অনীহা দেখা দেয়। পুরুষকেন্দ্রিক সিনেমার ক্ষেত্রে একই ধরনের পরিস্থিতি সাধারণত দেখা যায় না বলেও মনে করেন তিনি।

তাপসী অভিনীত নতুন সিনেমা ‘গান্ধারী’র গল্প আবর্তিত হয়েছে এক মায়ের সংগ্রামকে ঘিরে। মেয়েকে রক্ষা করতে একজন মায়ের লড়াইকে কেন্দ্র করেই এগিয়েছে সিনেমাটির কাহিনি।

গত ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘গান্ধারী’। মুক্তির পর সিনেমাটিতে তাপসীর অভিনয় প্রশংসিত হচ্ছে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জীবনের বিনিময়ে হলেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সদ্য. দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. দেশে মানুষের মাথাপিছু ঋণের বোঝা ১ লাখ ২৯ হাজার টাকা সদ্য. ওয়াকআউটের পর মুখে কাপড় বেঁধে সংসদ ছাড়লেন বিরোধীদলের নেতারা সদ্য. পিএসসির চেয়ারম্যান পদে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি, আরও ক্ষমতাধর বাহিনীর আশঙ্কা টিআইবির সদ্য. খাইবার পাখতুনখোয়ায় পাক-বাহিনীর অভিযানে নিহত ২০ সদ্য. পেপারবিহীন সংসদ গড়তে ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ সদ্য. ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সদ্য. জীবনের বিনিময়ে হলেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সদ্য. দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. দেশে মানুষের মাথাপিছু ঋণের বোঝা ১ লাখ ২৯ হাজার টাকা সদ্য. ওয়াকআউটের পর মুখে কাপড় বেঁধে সংসদ ছাড়লেন বিরোধীদলের নেতারা সদ্য. পিএসসির চেয়ারম্যান পদে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি, আরও ক্ষমতাধর বাহিনীর আশঙ্কা টিআইবির সদ্য. খাইবার পাখতুনখোয়ায় পাক-বাহিনীর অভিযানে নিহত ২০ সদ্য. পেপারবিহীন সংসদ গড়তে ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ সদ্য. ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম