সানি লিওনের বিরুদ্ধে প্রতারণার মামলা খারিজ, সিদ্ধান্ত বহাল

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ আগস্ট, ২০২৬ ০০:০৮:১৮
সংগৃহীত

বলিউড অভিনেত্রী সানি লিওন ও তার স্বামীর বিরুদ্ধে দায়ের করা প্রতারণার মামলা খারিজের আগের সিদ্ধান্তই বহাল রেখেছেন মুম্বাইয়ের একটি সেশনস আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মামলাটির রিভিশন আবেদনের শুনানি শেষে বিচারক পি. এ. সানে এ সিদ্ধান্ত দেন। আদালতের পর্যবেক্ষণ, সানি লিওন ও তার স্বামীর বিরুদ্ধে প্রতারণা কিংবা অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগের প্রয়োজনীয় উপাদান পাওয়া যায়নি।

অভিযোগের সূত্রে জানা যায়, ওমপ্রকাশ শ্রীনারায়ণ লাল জৈন নামে এক ব্যক্তি দাবি করেন, একটি তেলেগু সিনেমায় সানি লিওনকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করার ক্ষেত্রে তিনি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিলেন। সিনেমাটির জন্য নির্ধারিত ১ কোটি ৭৫ লাখ রুপি পারিশ্রমিক থেকে চুক্তি অনুযায়ী কমিশন পাওয়ার কথা ছিল তার।

অভিযোগকারীর দাবি, কমিশনের একটি অংশ পেলেও বাকি অর্থ পরিশোধ করা হয়নি। এ অভিযোগে তিনি মুম্বাইয়ের আন্ধেরি ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণা ও অপরাধমূলক হুমকির অভিযোগে মামলা করেন।

তবে প্রাথমিক শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি খারিজ করে দেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সেশনস আদালতে রিভিশন আবেদন করেন অভিযোগকারী।

পরে মামলার শুনানিতে করসংক্রান্ত ইনভয়েসসহ বিভিন্ন নথি পর্যালোচনা করে সেশনস আদালত জানায়, বিষয়টি মূলত একটি বাণিজ্যিক লেনদেন ও চুক্তির শর্ত পূরণ নিয়ে বিরোধ। এটিকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করার মতো প্রয়োজনীয় উপাদান পাওয়া যায়নি।

আদালত আরও জানায়, প্রতারণা বা অপরাধমূলক হুমকির অভিযোগ প্রমাণের জন্য যে আইনি শর্ত প্রয়োজন, মামলায় তার যথেষ্ট ভিত্তি নেই। ফলে ম্যাজিস্ট্রেট আদালতের আগের সিদ্ধান্তে কোনো আইনগত ত্রুটি না থাকায় রিভিশন আবেদনও খারিজ করে দেওয়া হয়।

এর মধ্য দিয়ে সানি লিওন ও তার স্বামীর বিরুদ্ধে দায়ের করা ওই প্রতারণার মামলাটি খারিজের সিদ্ধান্তই চূড়ান্তভাবে বহাল থাকল।

সদ্য সংবাদ/এসকে

বিনোদন ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি