ঢাকার মঞ্চ মাতাতে আসছেন পপতারকা ওটিলিয়া

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ আগস্ট, ২০২৬ ০১:১৮:০৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত রোমানিয়ান পপশিল্পী ওটিলিয়া ব্রুমা আবারও বাংলাদেশে আসছেন। দীর্ঘ চার বছর পর ঢাকার দর্শকদের সামনে সরাসরি গান পরিবেশন করতে প্রস্তুতি নিচ্ছেন ‘বিলিয়নেরা’খ্যাত এই সংগীতশিল্পী।

আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে বিশেষ সংগীতানুষ্ঠানটি। ইমেকার্স বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করবেন ওটিলিয়া। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সফরের বিষয়টি জানিয়েছেন তিনি।

বাংলাদেশে এটি হতে যাচ্ছে ওটিলিয়ার দ্বিতীয় সফর। এর আগে ২০২২ সালের জুলাইয়ে প্রথমবার ঢাকায় এসেছিলেন এই শিল্পী। সে সময় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় নকিয়া জি২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তিনি। তাঁর পারফরম্যান্সে সেই আয়োজন পেয়েছিল ভিন্ন মাত্রা।

রোমানিয়ার সুসেভায় জন্ম নেওয়া ওটিলিয়া ছোটবেলা থেকেই সংগীতের সঙ্গে সম্পৃক্ত। তবে ২০১৪ সালে প্রকাশিত ‘বিলিয়নেরা’ গানটি তাঁর ক্যারিয়ারে বড় পরিবর্তন এনে দেয়। গানটির মাধ্যমে আন্তর্জাতিক শ্রোতাদের কাছে দ্রুত পরিচিত হয়ে ওঠেন তিনি।

পরবর্তী সময়ে একাধিক গান প্রকাশের মধ্য দিয়ে ইউরোপের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের সংগীতপ্রেমীদের কাছেও জনপ্রিয়তা অর্জন করেন ওটিলিয়া। তাঁর গান ও মঞ্চ পরিবেশনার বিশেষ ধরন তাঁকে আন্তর্জাতিক পপসংগীতের পরিচিত মুখে পরিণত করেছে।

চার বছর পর আবার ঢাকায় ফিরছেন এই পপতারকা। ফলে তাঁর দ্বিতীয় বাংলাদেশ সফরকে ঘিরে এরই মধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নভেম্বরের আয়োজনে ওটিলিয়ার পরিবেশনায় কোন গানগুলো থাকছে, সেটিই এখন দর্শকদের অপেক্ষার বিষয়।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট