কলকাতার রাজপথে জয়ার মিছিলকে ঘিরে বিতর্ক!

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ আগস্ট, ২০২৬ ২১:৩৫:০৯
ছবি: সংগৃহীত

কলকাতার চলচ্চিত্র অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করা বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে এবার দেখা গেল ভিন্ন এক ভূমিকায়। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত দূরে থাকা এই অভিনেত্রী এবার কলকাতার রাজপথের এক মিছিলে অংশ নেন। সেখানে শুধু উপস্থিত থাকাই নয়, স্লোগান দেওয়ার পাশাপাশি মিছিলের গানে কণ্ঠও মেলাতে দেখা যায় তাকে।

ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতায় নারীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত একটি মিছিলে অংশ নেন জয়া আহসান। পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে রাজনীতিক, নারী বিধায়ক, সাধারণ মানুষের পাশাপাশি বাংলা চলচ্চিত্র ও সংগীতজগতের একাধিক তারকা অংশ নেন।

জয়া আহসানের সঙ্গে মিছিলে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, ইমন চক্রবর্তী, পৌষালীসহ আরও অনেকে। এ সময় তাদের সমবেত কণ্ঠে ‘কারার ঐ লৌহ কপাট’ গান গাইতেও দেখা যায়।

মিছিলের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জয়া আহসানকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের নাগরিক হয়ে জয়া কেন কলকাতার এমন একটি কর্মসূচিতে অংশ নিলেন। আবার অনেকে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, নারীদের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ দাবিতে একজন শিল্পীর রাজপথে দাঁড়িয়ে আওয়াজ তোলা প্রশংসনীয়।

জানা গেছে, কলকাতার রাতের রাজপথ নারীদের জন্য নিরাপদ করার দাবিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। রাজনৈতিক কোনো ইস্যুকে কেন্দ্র করে নয়, নারীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত এই মিছিলে রাজনীতিক, তারকা ও সাধারণ মানুষের সঙ্গে জয়া আহসানও অংশ নেন।

তবে মিছিলে অংশ নেওয়া নিয়ে এখন পর্যন্ত নিজে কোনো মন্তব্য করেননি জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রশংসা কিংবা সমালোচনা কোনোটিরই প্রতিক্রিয়া জানাননি এই অভিনেত্রী।

এদিকে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। সম্প্রতি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’। সিনেমাটি দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে।

 

সদ্য সংবাদ/এসআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট