সিরাজগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন নেতৃত্বে ছাইদুল ও সোলায়মান

ম
মো. আব্দুর রউফ (সিরাজগঞ্জ প্রতিনিধি)
২৭ নভেম্বর, ২০২৬ ১৫:৫৬:৫৩
ছবি: সদ্য সংবাদ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিরাজগঞ্জ জেলা শাখায় নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। ২০২৭-২৮ সেশনের জন্য সংগঠনটির সভাপতি হিসেবে অ্যাডভোকেট মো. ছাইদুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা মো. সোলায়মান হোসেন দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) সিরাজগঞ্জ শহরের দারুল ইসলাম একাডেমি মিলনায়তনে আয়োজিত জেলা দ্বিবার্ষিক সম্মেলনের সমাপনী অধিবেশনে তাঁদের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিম। বক্তব্যে তিনি বলেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী করতে দক্ষ ও আদর্শিক নেতৃত্ব গড়ে তোলা জরুরি। এ জন্য নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম। এ সময় সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে সম্মেলনে উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন, তাঁদের নেতৃত্বে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত হবে। একই সঙ্গে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ফেডারেশনের ভূমিকা আরও জোরালো হবে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. বিজেপি নেতাকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাহিদ ইসলাম সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না: আসিফ মাহমুদ সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. বিজেপি নেতাকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাহিদ ইসলাম সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না: আসিফ মাহমুদ সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী