বাসায় ফেরার পথে নারী কনস্টেবলের মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১৬:১৩:১৩
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক নারী পুলিশ সদস্যকে জোর করে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই নারী কনস্টেবল জুড়ী থানায় কর্মরত। তাঁর স্বামীও একই থানায় কনস্টেবল পদে দায়িত্ব পালন করছেন। তাঁরা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছেই একটি ভাড়া বাসায় থাকেন।

নারী কনস্টেবলের স্বামীর বর্ণনা অনুযায়ী, রাতে দায়িত্ব পালন শেষে হেঁটে বাসায় ফিরছিলেন তাঁর স্ত্রী। এ সময় তিনি সাধারণ পোশাকে ছিলেন। ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে নির্জন স্থানে পৌঁছালে পেছন থেকে এক তরুণ তাঁর মুখ চেপে ধরে রাস্তার পাশের ফাঁকা জায়গায় সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কাছেই মোটরসাইকেল নিয়ে আরেক তরুণ অপেক্ষায় ছিলেন।

এ সময় ওই নারী কনস্টেবল চিৎকার শুরু করলে আশপাশের লোকজনের দৃষ্টি আকর্ষিত হয়। পরিস্থিতি বুঝতে পেরে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে রেলস্টেশনের দিকে পালিয়ে যান বলে জানান তাঁর স্বামী। এ ঘটনায় তাঁর কাছ থেকে কোনো মালামাল খোয়া যায়নি। পরবর্তী করণীয় বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

ঘটনাস্থলের কাছাকাছি বসবাসকারী স্থানীয় বিএনপি নেতা এমদাদুল হক জানান, চিৎকার শুনে তিনি ও তাঁর স্ত্রী বাইরে বেরিয়ে আসেন। প্রতিবেশী হওয়ায় তাঁরা ওই নারী কনস্টেবলকে চিনতে পারেন। পরে থানার অন্য পুলিশ সদস্যরাও সেখানে উপস্থিত হন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলটি অন্ধকার হওয়ায় আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হয়েছে। একটি ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই তরুণকে দেখা গেছে। এতে একজনকে ওই নারী পুলিশ সদস্যের পিছু নিতেও দেখা যায়। কিছুক্ষণ পর কয়েকজনকে ঘটনাস্থলের দিকে দৌড়ে যেতে দেখা গেছে।

প্রাথমিকভাবে ঘটনাটিকে ছিনতাইয়ের চেষ্টা হিসেবে বিবেচনা করছে পুলিশ। তবে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর সদ্য. স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ বাংলাদেশ ও নেপালের সদ্য. রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার সদ্য. বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সদ্য. নেত্রকোণায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে সদ্য. মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর সদ্য. স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ বাংলাদেশ ও নেপালের সদ্য. রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার সদ্য. বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সদ্য. নেত্রকোণায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে