কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে নিহত সলিমুল্লাহ মেডিকেলের নারী চিকিৎসক

আ
আবিদ হাসান সাইমুম (কলাপাড়া প্রতিনিধি)
৮ নভেম্বর, ২০২৬ ০৯:৪২:০০
ছবি: সদ্য সংবাদ

পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকবাহী ইঞ্জিনচালিত ভ্যান দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মিশ্রিপাড়া বৌদ্ধবিহারে যাওয়ার পথে ভ্যানটি উল্টে গেলে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিহত নাবিলা নুসরাত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। তাঁর সঙ্গে থাকা ডা. মাইনুল ইসলাম শুভ নিজেকে নাবিলার স্বামী বলে পরিচয় দিয়েছেন। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত।

ডা. মাইনুল ইসলাম শুভর ভাষ্য অনুযায়ী, ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে গিয়ে তাঁরা দুজন ওশান ভিউ হোটেলে অবস্থান করছিলেন। শনিবার বিকেলে একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে মিশ্রিপাড়া বৌদ্ধবিহারের উদ্দেশে রওনা হন। পথে একটি বিড়াল ভ্যানের চাকার নিচে পড়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে ভ্যানটি উল্টে যায়। এতে ওই দম্পতিসহ আরও দুই পর্যটক ছিটকে পড়েন।

দুর্ঘটনায় নাবিলা নুসরাতের মাথা ভ্যানের নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে তুলাতলী হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা ইসিজি পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডা. মাইনুল ইসলাম শুভ জানান, তাঁর স্ত্রী ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। নিহত নারীর সঙ্গে থাকা ব্যক্তি নিজেকে তাঁর স্বামী হিসেবে পরিচয় দিয়েছেন। পরিচয় ও ঘটনার বিস্তারিত যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. নতুন বেতন গ্রেডের জটিলতা নিরসনে ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ সদ্য. জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. নতুন বেতন গ্রেডের জটিলতা নিরসনে ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ সদ্য. জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী