নবীনগরে মাদ্রাসার ছাত্রের উপর অমানবিক নির্যাতন, অভিযুক্ত শিক্ষক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৯ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১৩:২৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষ্ণনগর আশরাফুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার আব্দুল্লাহ নামে এক শিশু ছাত্রকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক মুফতি ইব্রাহিমকে আটক করেছে নবীনগর থানা পুলিশ। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল্লাহর বাবা মারা যাওয়ার পর তার মা চাচার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর আব্দুল্লাহকে তার আপন ফুফার মাদ্রাসায় ভর্তি করা হয়। তারপর থেকে তার ওপর মানসিক নির্যাতন শুরু হয়। মঙ্গলবার সকালে আব্দুল্লাহ মাদ্রাসা থেকে বাড়িতে চলে যায়। বুধবার সকালে শিক্ষক মুফতি ইব্রাহিম তাকে বাড়ি থেকে নিয়ে আসেন। আব্দুল্লাহ বাড়িতে যাওয়ায় মাদ্রাসার শিক্ষক মুফতি ইব্রাহিম ক্ষিপ্ত হয়ে তাকে নির্মমভাবে শারীরিক নির্যাতন করেন।

এ ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী মাদ্রাসায় ছুটে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করেন। তবে অভিযুক্ত শিক্ষককে বাঁচানোর জন্য ছাত্রের পরিবারের সদস্যরা চেষ্টা করলেও এলাকাবাসী তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

ছাত্রের মা জানান, এই ঘটনার জন্য মামলায় যাবেন না, বরং এলাকাবাসীর কাছে ঘটনার সমাধান চান তিনি।

অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক মুফতি ইব্রাহিম বলেন, আব্দুল্লাহকে বাড়ি থেকে ধরে আনার কারণে রাগান্বিত হয়ে তাকে নির্যাতন করেছি। শাসনটা অতিরিক্ত হয়ে গেছে, আমি আমার ভুল স্বীকার করছি।

মাদ্রাসার মোহতামিম মহিউদ্দিন আহমেদ আশরাফি বলেন, মাদ্রাসার ছাত্রকে শিক্ষক যেভাবে নির্যাতন করেছে, তা অত্যন্ত নিন্দনীয়। এ বিষয়ে মাদ্রাসার কর্তৃপক্ষের সঙ্গে মিটিং করে সঠিক বিচার করা হবে।

এ বিষয়ে নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, ‘ছাত্রকে মারধরের ঘটনায় এলাকাবাসীর হাতে ওই শিক্ষক অবরুদ্ধ ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অন্তর্বর্তী সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে না: সংসদে রুমিন ফারহানা সদ্য. মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাডে গুরুতর ত্রুটি: সংসদে সড়কমন্ত্রী সদ্য. নতুন ১৫০ গ্যাসকূপ খননে বড় পরিকল্পনা ঘোষণা প্রধানমন্ত্রীর সদ্য. রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’, ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সদ্য. মাধ্যমিকের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা জারি মাউশির সদ্য. ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে সময় লাগবে সাত বছর: প্রধানমন্ত্রী সদ্য. মহাসড়কে স্লিপার বাস বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. ৮ ঘণ্টার জন্য গ্যাস বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায় সদ্য. উত্তরা সেন্টার পয়েন্ট শপিং মলে আগুন! সদ্য. অন্তর্বর্তী সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে না: সংসদে রুমিন ফারহানা সদ্য. মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাডে গুরুতর ত্রুটি: সংসদে সড়কমন্ত্রী সদ্য. নতুন ১৫০ গ্যাসকূপ খননে বড় পরিকল্পনা ঘোষণা প্রধানমন্ত্রীর সদ্য. রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’, ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সদ্য. মাধ্যমিকের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা জারি মাউশির সদ্য. ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে সময় লাগবে সাত বছর: প্রধানমন্ত্রী সদ্য. মহাসড়কে স্লিপার বাস বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. ৮ ঘণ্টার জন্য গ্যাস বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায় সদ্য. উত্তরা সেন্টার পয়েন্ট শপিং মলে আগুন!