ফেসবুকে সরকারকে কটূক্তি, সন্ত্রাসবিরোধী আইনে কারাগারে সেই তরুণ

সদ্য সংবাদ ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০৩:০৯
ছবি: সংগৃহীত

অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ এবং সরকারকে কটূক্তির অভিযোগে গাজীপুরের তরুণ সিফাত আব্দুল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠায় পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত আব্দুল্লাহ বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্য দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এক মিনিট ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে সরকারপ্রধানসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ ওঠে। ভিডিওতে সিফাত বলেন, চলতি মাসে তাঁর বাসায় চার হাজার টাকা এবং এর আগের মাসে পাঁচ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। এসব বিলকে অতিরিক্ত উল্লেখ করে বিদ্যুৎ ও গ্যাস-সংকটসহ দেশের বিভিন্ন বিষয় নিয়েও মন্তব্য করেন তিনি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বিষয়টি গাছা থানার পুলিশকে জানান। পরে বৃহস্পতিবার রাতে পুলিশ সিফাতকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি মো. গোলাম রব্বানী বলেন, ‘প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় আটক সিফাত আব্দুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’

তবে কটূক্তির ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে তাঁকে কারাগারে পাঠানোর কারণ জানতে চাইলে ওসি বলেন, ‘আটক সিফাত আব্দুল্লাহ সাম্প্রতিক সময়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে মিলে ঝটিকা মিছিলের প্রস্তুতি নেন। এ জন্য তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।’ সূত্র: আজকের পত্রিকা

সদ্য সংবাদ/ এআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইরান ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে, সতর্ক করলেন সাবেক মার্কিন দূত সদ্য. ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে তথ্য নেই: নয়াদিল্লি সদ্য. সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, গাড়ির ধাক্কায় প্রাণগেল আহত বৃদ্ধার সদ্য. 'লংমার্চ' বিরোধীদলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী সদ্য. বেলুচিস্তানে পাক বাহিনীর অভিযানে নিহত ৪৮ সদ্য. বাজার পরিস্থিতিতে স্বস্তি নেই, আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম ভোক্তারা সদ্য. কক্সবাজারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শামসুজ্জামান দুদু সদ্য. অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কলেজছাত্র গ্রেপ্তারের ঘটনায় ক্ষেপলেন নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করার চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ইরান ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে, সতর্ক করলেন সাবেক মার্কিন দূত সদ্য. ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে তথ্য নেই: নয়াদিল্লি সদ্য. সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, গাড়ির ধাক্কায় প্রাণগেল আহত বৃদ্ধার সদ্য. 'লংমার্চ' বিরোধীদলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী সদ্য. বেলুচিস্তানে পাক বাহিনীর অভিযানে নিহত ৪৮ সদ্য. বাজার পরিস্থিতিতে স্বস্তি নেই, আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম ভোক্তারা সদ্য. কক্সবাজারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শামসুজ্জামান দুদু সদ্য. অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কলেজছাত্র গ্রেপ্তারের ঘটনায় ক্ষেপলেন নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করার চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী