ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের জায়গা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

সদ্য সংবাদ ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৬ ২১:২৯:৫২
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের জায়গা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নাজিমুল্লাহ নামে ২২ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকেলে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাজিমুল্লাহ ওই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িশ্বর গ্রামের আব্দুল আউয়াল ও ফজলু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে একটি পুকুরের জায়গা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে দুই পক্ষের লোকজন বিরোধপূর্ণ পুকুরপাড়ের সামনে জড়ো হন। সেখানে কথা-কাটাকাটি ও উত্তেজনা দেখা দিলে বিকেলের দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় নাজিমুল্লাহ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্য ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে তথ্য নেই: নয়াদিল্লি সদ্য. সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, গাড়ির ধাক্কায় প্রাণগেল আহত বৃদ্ধার সদ্য. 'লংমার্চ' বিরোধীদলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী সদ্য. বাজার পরিস্থিতিতে স্বস্তি নেই, আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম ভোক্তারা সদ্য. কক্সবাজারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শামসুজ্জামান দুদু সদ্য. অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কলেজছাত্র গ্রেপ্তারের ঘটনায় ক্ষেপলেন নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করার চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ৬ মাসেই প্রতিটি ক্ষেত্রে বিএনপি সরকার ব্যর্থ: ইসলামী আন্দোলন সদ্য. ফেসবুকে সরকারকে কটূক্তি, সন্ত্রাসবিরোধী আইনে কারাগারে সেই তরুণ সদ্য. ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে তথ্য নেই: নয়াদিল্লি সদ্য. সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, গাড়ির ধাক্কায় প্রাণগেল আহত বৃদ্ধার সদ্য. 'লংমার্চ' বিরোধীদলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী সদ্য. বাজার পরিস্থিতিতে স্বস্তি নেই, আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম ভোক্তারা সদ্য. কক্সবাজারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শামসুজ্জামান দুদু সদ্য. অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কলেজছাত্র গ্রেপ্তারের ঘটনায় ক্ষেপলেন নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করার চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ৬ মাসেই প্রতিটি ক্ষেত্রে বিএনপি সরকার ব্যর্থ: ইসলামী আন্দোলন সদ্য. ফেসবুকে সরকারকে কটূক্তি, সন্ত্রাসবিরোধী আইনে কারাগারে সেই তরুণ