চলন্ত ট্রেনে ৪৪ বছর বয়সী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

সদ্য সংবাদ ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬ ০১:১৭:২৫
ছবি: সংগৃহীত

ঢাকা থেকে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত টিকিট ছাড়াই ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে উঠে পড়েছিলেন ৪৪ বছর বয়সী এক নারী। চলন্ত সেই ট্রেনেই তিনটি নরপশুর পাশবিক নির্যাতনের শিকার হতে হলো তাকে।

সোমবার রাতে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া ফোনকলে ট্রেনটি শান্তাহার স্টেশনে থামিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে ট্রেনের ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, ভুল ট্রেনে উঠে পড়ার পর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই নারীকে জিজ্ঞাসাবাদ করছিলেন। সিরাজগঞ্জ নামার কথা জানতে পেরে সহায়তার আশ্বাস দেয় ট্রেনের ক্যান্টিন কর্মী বক্কর ও তার দুই সহযোগী। সিটে বসিয়ে দেওয়ার কথা বলে তারা সরল বিশ্বাসে থাকা ওই নারীকে ক্যান্টিন বয়দের কক্ষে নিয়ে যায়। সেখানেই আটকে রেখে তিনজন মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

নির্যাতনের শিকার ওই নারী সাহসের সাথে চলন্ত ট্রেন থেকেই কান্নাজড়িত কণ্ঠে ৯৯৯-এ কল দিয়ে সাহায্য চান। কলটি গ্রহণ করেন কনস্টেবল মো. কাইফ শাহ এবং দ্রুত এএসআই তরুণ কুমার আচার্য ট্রেনটির অবস্থান চিহ্নিত করেন। তারা তাৎক্ষণিকভাবে পরবর্তী স্টপ শান্তাহার রেলওয়ে থানাকে অভিযানের নির্দেশ দেন। ট্রেনটি শান্তাহার পৌঁছানো মাত্রই পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে এবং বক্করকে আটক করে।

গ্রেফতারকৃত ২২ বছর বয়সী আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় শান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ জঘন্য অপরাধে জড়িত বাকি দুই ধর্ষককে গ্রেফতার করতে পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র সদ্য. ইব্রাহিম কার্ডিয়াকের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু সদ্য. প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সদ্য. ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পে বিশেষ প্রণোদনা দিচ্ছে সরকার সদ্য. খুলনায় মাঝনদীতে ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি সদ্য. জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায় বিএনপি: প্রধানমন্ত্রী সদ্য. আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ভারী বর্ষণের আভাস সদ্য. নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় প্রাণহানি ছাড়াল হাজারে সদ্য. সপ্তাহখানেকের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী সদ্য. ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র সদ্য. ইব্রাহিম কার্ডিয়াকের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু সদ্য. প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সদ্য. ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পে বিশেষ প্রণোদনা দিচ্ছে সরকার সদ্য. খুলনায় মাঝনদীতে ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি সদ্য. জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায় বিএনপি: প্রধানমন্ত্রী সদ্য. আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ভারী বর্ষণের আভাস সদ্য. নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় প্রাণহানি ছাড়াল হাজারে সদ্য. সপ্তাহখানেকের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী