সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তি চেয়ে দিনাজপুরে থানা ঘেরাও-সংঘর্ষ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ আগস্ট, ২০২৬ ২৩:০৬:১৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। এ সময় কোতোয়ালী থানা ঘেরাওয়ের পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন রেখে অবরোধ সৃষ্টি করা হয়। এতে বিভিন্ন রুটে যান চলাচল ব্যাহত হয়ে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে দিনাজপুর শহরের একাধিক প্রবেশপথে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন রেখে শ্রমিকরা অবস্থান নেন। একপর্যায়ে থানা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সকাল সাড়ে ১০টার দিকে শেখ বাদশার সমর্থকদের সঙ্গে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে কয়েক দফায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের খবর পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ৯টার দিকে ৫ আগস্টের একটি মামলায় শেখ বাদশাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার আটকের খবর পরিবহন শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ার পর রাত থেকেই বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার সকালে আন্দোলন আরও বিস্তৃত হয়। সরকারি কলেজ মোড়, ফুলবাড়ী বাসস্ট্যান্ড, বালুয়াডাঙ্গাসহ শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন আড়াআড়ি রেখে শ্রমিকরা প্রতিবন্ধকতা তৈরি করেন। এতে দীর্ঘ সময় ধরে যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগ বাড়ে।

শ্রমিকদের দাবি, শেখ বাদশাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে দ্রুত মুক্তি দিতে হবে। তাদের অভিযোগ, আসন্ন মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। নির্বাচনের আগে তাকে আটক করার পেছনে প্রতিদ্বন্দ্বীদের রাজনৈতিক প্রভাব থাকতে পারে বলেও দাবি করেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ বাদশা একসময় জেলা শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। আগামী ১৯ সেপ্টেম্বর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের সময় নির্ধারিত ছিল।

তবে শ্রমিকদের অভিযোগ অস্বীকার করে স্বেচ্ছাসেবক দলের নেতা ফরহাদ হোসেন বলেন, শেখ বাদশার বিরুদ্ধে মামলা থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তাকে ছাড়িয়ে নিতে কিছু শ্রমিক থানায় চাপ সৃষ্টি এবং সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করতে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী সেখানে গেলে বাদশার অনুসারীদের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, শেখ বাদশা তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারের পর শ্রমিকদের একটি অংশ বিষয়টি আইনি প্রক্রিয়ায় সমাধানের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে কয়েকজন শ্রমিক থানার সামনে বাস ও ট্রাক রেখে চলাচলে বাধা সৃষ্টি করেছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।

এদিকে সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনায় দিনাজপুর শহরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান