চিড়িয়াখানায় অসামাজিক কার্যকলাপের অভিযোগ, রংপুরে ২৭ তরুণ-তরুণী আটক

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ আগস্ট, ২০২৬ ০০:০৮:১০
ছবি: সংগৃহীত

রংপুর চিড়িয়াখানায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২৭ তরুণ-তরুণীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ১৪ জন তরুণ ও ১৩ জন তরুণী রয়েছেন। তাদের বয়স ১৫ থেকে ২২ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে চিড়িয়াখানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের রংপুর কোতয়ালী থানার হাজতখানায় রাখা হয়।

পুলিশ জানায়, নগরীর বিভিন্ন বিনোদনকেন্দ্র ও পার্কে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়ার পর বিষয়টি নজরদারিতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় রংপুর চিড়িয়াখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কথিত অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২৭ জনকে আটক করা হয়।

রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির বলেন, আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, পার্ক ও বিভিন্ন বিনোদনকেন্দ্রে সামাজিক পরিবেশ নষ্ট হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব কারণে পরিবার নিয়ে বিনোদনকেন্দ্রে আসা মানুষেরাও সমস্যায় পড়ছেন। অভিযোগের ভিত্তিতে চিড়িয়াখানায় অভিযান চালানো হয় এবং সেখান থেকে ২৭ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, নগরীর বিভিন্ন বিনোদনকেন্দ্রে সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ