চট্টগ্রামে ২ বাস দিয়ে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ আগস্ট, ২০২৬ ১৯:১১:০০
ছবি: সংগৃহীত

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ গণপরিবহন নিশ্চিত করার উদ্যোগ হিসেবে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। শুরুতে দুটি বাস নিয়ে চালু হওয়া এ সেবায় চালক ও সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নগরীর কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় আনুষ্ঠানিকভাবে বাসসেবাটির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর রাজধানীর পর দেশের দ্বিতীয় শহর হিসেবে চট্টগ্রামেও নারীদের জন্য পৃথক এই গণপরিবহন সেবা চালু হলো।

জানা গেছে, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যাত্রা করে বাস দুটি নগরীর ফ্রি পোর্ট হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে। পথে নির্ধারিত ১২টি স্থানে নারী যাত্রীরা বাসে ওঠানামার সুযোগ পাবেন।

চালু হওয়া দুটি বাসের একটিতে রয়েছে ৭৫টি আসন। এটি একটি দ্বিতল বাস। অন্য বাসটিতে আসন সংখ্যা ৪৫টি। দ্বিতল বাসটি পরিচালনায় একজন নারী চালকের সঙ্গে থাকবেন দুই নারী সহকারী। অপর বাসে থাকবেন একজন নারী চালক ও একজন নারী সহকারী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সেবাটি বাস্তবায়ন করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আশা প্রকাশ করেন, নতুন এই বাসসেবার মাধ্যমে কর্মজীবী নারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা আরও স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে গণপরিবহন ব্যবহার করতে পারবেন।

সংশ্লিষ্টরা জানান, নগরীতে নারীদের নিয়মিত যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত ভিড়, আসনের সীমাবদ্ধতা ও নিরাপত্তাজনিত নানা সমস্যার মুখোমুখি হতে হয়। আলাদা বাস চালু হলে এসব ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

শুধু যাত্রীসেবা নয়, নারীদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিও এই উদ্যোগের অন্যতম দিক। বাসের চালক ও সহকারী হিসেবে নারীদের দায়িত্ব দেওয়ার ফলে পরিবহন খাতে তাদের অংশগ্রহণ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রাথমিকভাবে দুটি বাস দিয়ে কার্যক্রম শুরু হলেও যাত্রীদের সাড়া, চাহিদা ও পরিচালনার অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে বাসের সংখ্যা ও রুট বাড়ানোর সম্ভাবনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, জেলা পুলিশ সুপার মাসুদ আলম, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক মাসুদ আলমসহ বিআরটিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ