রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। শনিবার (৭ নভেম্বর) থানা এলাকার অপরাধপ্রবণ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন শিশু রয়েছে, যার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. হৃদয় (২৮), মো. রাসেল (২৩), কাজল আক্তার আমিরী ওরফে কাজলী (২২), মো. স্বপন (৫০), মো. ইদ্রিস মিয়া (৬৫), মো. শান্ত (৪০), রাশেদ খাঁন মেনন, মো. ইমন (১৯), মো. হৃদয় (১৯), মো. নিরব (১৮), মো. হোসাইন ইসলাম (২১), মো. কামাল (৪৩), মো. মামুন (২২), আকবর (১৮) ও মো. শুভ (২১)। এ ছাড়া আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুকেও আটক করা হয়েছে।
যাত্রাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সদ্য সংবাদ/এসএস