জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন কাজী রফিকুল ইসলাম। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুম মিয়া।
শুক্রবার (২০ নভেম্বর) আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুনিরা জাহান ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সদস্যসচিব হিসেবে রয়েছেন জুয়েল আহমেদ। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন মো. মাসুদ উদ্দিন, মো. আবুল আজিজ, সুলতান মিয়া, মারজিয়া ইউসুফ, মো. মামুন হোসেন ও মকবুল মুহাম্মদ সাকিব।
নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে কাজী রফিকুল ইসলামকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর নেতৃত্ব ও সাংগঠনিক ভূমিকার মাধ্যমে আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনসংক্রান্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সদ্য সংবাদ/ এরআর