মিছিল বানচালের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২০:০০
মোঃ শাহিদুল ইসলাম সবুজ

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একাধিক ছাত্রদল কর্মী আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ১৯তম আবর্তনের শিক্ষার্থী লাবিব।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাত পর্যন্ত দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লাবিব গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, আহত লাবিব বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মামুন সরকারের অনুসারী।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে টিএসসির সামনে আহ্বায়ক হাবিব আহমেদের কর্মীদের সাথে সদস্য সচিব মামুন সরকারের কর্মী রাশেদুল হাসান রাতুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা অগ্নিবীণা হলের সামনে জড়ো হলে ধাওয়া পাল্টা ধাওয়ার সূত্রপাত ঘটে।

এ সময় ছাত্রদলের কর্মীদের দেশিয় অস্ত্র হাতে অগ্নিবীণা ও বিদ্রোহী হলের মধ্যখানে অবস্থান নিতে দেখা যায়। মধ্যরাতে দেশিয় অস্ত্রসহ এক গ্রুপ অগ্নিবীণা হল থেকে বিদ্রোহী হলে ধাওয়া দিলে প্রক্টরিয়াল টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এই সময় কয়েকজন পুলিশ সদস্যদের হলের সামনে সতর্ক অবস্থান নিতে দেখা যায়।

এর আগে, আহ্বায়কের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনুসারীদের নৈরাজ্যের অভিযোগে মিছিল ও ক্যাম্পাস প্রদক্ষিণ করা হয়। অভিযোগ রয়েছে, মিছিলটি বানচাল করতে অপর পক্ষের কয়েকজন কর্মী উসকানি দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মামুন সরকার বলেন, “আমি ঘটনার শুরুতে ক্যাম্পাসে ছিলাম না, আমি আসার পর পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। আমি চাই না ক্যাম্পাসে এমন মারামারি অরাজকতা তৈরী হোক। তারা হয়তো স্বার্থসিদ্ধির জন্য এমন ঘটনা তৈরী করছে।”

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিব আহমেদ জানান, “আমাদের অবস্থান স্পষ্ট। নিষিদ্ধ ছাত্রলীগের যারা নৈরাজ্য তৈরী করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। নিষিদ্ধ ছাত্রলীগ যেন কোন অবস্থায়ই অনুপ্রবেশ করে নৈরাজ্য তৈরী করতে না পারে তার ব্যাপারে আমরা কার্যকর ভূমিকা পালন করবো।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, “ক্যাম্পাসে ঝামেলা হয়েছিল। তবে আমরা আসার পর এখন পরিস্থিতি শান্ত আছে।”

এদিকে বিশ্ববিদ্যালয়ের দুই প্রবেশদ্বারে অতিরিক্ত নিরাপত্তাসহ বিভিন্ন স্থানে পুলিশের সতর্ক অবস্থান দেখা যায়। এ নিয়ে ইনচার্জ জুলফিকার আলী জানান, “পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক রয়েছে। আমরা যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছি এবং নিরাপত্তা জোরদার করেছি।”

সদ্য সংবাদ/এসকে

ক্যাম্পাস ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, গাড়ির ধাক্কায় প্রাণগেল আহত বৃদ্ধার সদ্য. 'লংমার্চ' বিরোধীদলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী সদ্য. বাজার পরিস্থিতিতে স্বস্তি নেই, আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম ভোক্তারা সদ্য. অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কলেজছাত্র গ্রেপ্তারের ঘটনায় ক্ষেপলেন নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. ৬ মাসেই প্রতিটি ক্ষেত্রে বিএনপি সরকার ব্যর্থ: ইসলামী আন্দোলন সদ্য. এই দেশ সবার, এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই: সমাজকল্যাণ মন্ত্রী সদ্য. বৈশ্বিক সংকট ও ভুল নীতির কারণে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয়নি: বিইআরসি চেয়ারম্যান সদ্য. ‘ডিসেম্বরে নেত্রী আইতাছে, এর আগেই তোরে মাইরা ফেলমু’- বলেই জামায়াত নেতার ওপর হামলা সদ্য. জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ সরকার ও বিরোধী দল: তাজুল ইসলাম সদ্য. রাজশাহী থেকে ঢাকাসহ সারাদেশের বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, গাড়ির ধাক্কায় প্রাণগেল আহত বৃদ্ধার সদ্য. 'লংমার্চ' বিরোধীদলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী সদ্য. বাজার পরিস্থিতিতে স্বস্তি নেই, আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম ভোক্তারা সদ্য. অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কলেজছাত্র গ্রেপ্তারের ঘটনায় ক্ষেপলেন নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. ৬ মাসেই প্রতিটি ক্ষেত্রে বিএনপি সরকার ব্যর্থ: ইসলামী আন্দোলন সদ্য. এই দেশ সবার, এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই: সমাজকল্যাণ মন্ত্রী সদ্য. বৈশ্বিক সংকট ও ভুল নীতির কারণে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয়নি: বিইআরসি চেয়ারম্যান সদ্য. ‘ডিসেম্বরে নেত্রী আইতাছে, এর আগেই তোরে মাইরা ফেলমু’- বলেই জামায়াত নেতার ওপর হামলা সদ্য. জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ সরকার ও বিরোধী দল: তাজুল ইসলাম সদ্য. রাজশাহী থেকে ঢাকাসহ সারাদেশের বাস চলাচল বন্ধ ঘোষণা