প্রেম, দ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের সংগীত ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নজরুল পদক-২০২৬’ পাচ্ছেন বিশিষ্ট নজরুল গবেষক আবদুল হাই শিকদার ও নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী।
আগামী (২৪ আগস্ট) সোমবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নজরুলজয়ন্তীর বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দুই গুণী ব্যক্তির হাতে ‘নজরুল পদক-২০২৬’ তুলে দেওয়া হবে।
গত বুধবার (১৯ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংশ্লিষ্ট কমিটির সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার ও দেশের স্বনামধন্য নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারীকে ‘নজরুল পদক-২০২৬’ এর জন্য মনোনীত করা হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিবছর নজরুলের সাহিত্য, সংগীত ও গবেষণায় বিশেষ অবদান রাখা বিশিষ্টজনদের সম্মাননা হিসেবে ‘নজরুল পদক’ প্রদান করে। সাধারণত নজরুলসংগীত ও নজরুল গবেষণা এই দুই ক্ষেত্রে পদকটি দেওয়া হয়ে থাকে।
সদ্য সংবাদ/এসকে