ফতুল্লায় ওভারপাস থেকে ট্রাক পড়ে রিক্সাচালক আহত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

 

 

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইঘর বাসস্ট্যান্ড এলাকায় ওভার পাসের ওপর থেকে ট্রাক উল্টে পড়ে মোহর উদ্দিন নামে এক মোটর রিক্সাচালক গুরুতর আহত হয়েছেন। এঘটনার পর থেকে ট্রাকটির ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত পথচারী আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ওপর থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে থাকা এক পথচারী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এ সময় ট্রাকের চালক ও হেলপারসহ কয়েকজন আহত হন।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক উদ্ধারে কাজ শুরু করে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে ট্রাকটি সরিয়েছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে। 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান