পদ ছেড়ে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরে দাঁড়িয়ে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে ধানের শীষ প্রতীকে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, আগামী ২৮ তারিখে পদত্যাগ করে সবাইকে সঙ্গে নিয়ে সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবেন। এলাকার উন্নয়ন এবং সন্ত্রাসমুক্ত শৈলকূপা গড়তেই তিনি সংসদ সদস্য হতে চান বলে জানান।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে শৈলকূপা উপজেলা বিএনপির আয়োজনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মো. আসাদুজ্জামান বলেন, বিএনপির শীর্ষ পর্যায় থেকে ধানের শীষ প্রতীকেই নির্বাচন করার বিষয়টি জানানো হয়েছে। আগামী ২৮ তারিখ থেকে তিনি চব্বিশ ঘণ্টা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে কাজ করবেন এবং পুরো সময় তাঁদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, একটি দল ভোটের আশায় বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রির কথা বলছে। কিন্তু মুসলমান হিসেবে সবাই বিশ্বাস করেন, আল্লাহ এক ও অদ্বিতীয় এবং কেয়ামতের দিনই চূড়ান্ত ফয়সালা হবে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। ভোটের জন্য এ ধরনের প্রচার কুফুরি উল্লেখ করে তিনি নেতাকর্মীদের মানুষের মধ্যে ছড়িয়ে পড়া এই বিভ্রান্তি দূর করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কী, সহ-সাধারণ সম্পাদক বাবলু মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশেষ মোনাজাতে অংশ নেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮