পাঁচ জেলায় বজ্রপাতে ৬ কৃষকের মৃত্যু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে বুধবার (৬ মে) অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই কৃষক। নাটোর, জামালপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ ও ময়মনসিংহে পৃথক ঘটনায় এসব মৃত্যু ঘটে।

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওসারা সুলতানপুর চরে বিকেল সাড়ে তিনটার দিকে ফসলের জমিতে কাজ করার সময় বজ্রপাতে আজিজ মণ্ডল (৫০) গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর এলাকায় বিকেল চারটার দিকে ভুট্টা তোলার সময় বজ্রপাতে সোহেল মিয়া (৩০) ঘটনাস্থলেই মারা যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বদিজামালপুর গ্রামে দুপুরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মো. ওবাইদুল (৩৫) গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ হীল জামান।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামে বেলা তিনটার দিকে বোরো ধান কাটার সময় বজ্রপাতে আবদুর রশিদ (৫৫) আহত হন। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একই জেলার ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের কুঠুরাকান্দা এলাকায় বিকেল সাড়ে চারটার দিকে ধান কাটার সময় বজ্রপাতে আব্দুল কুদ্দুস (৪০) মারা যান। ছেলের সামনেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অপমৃত্যুর মামলা নেওয়া হচ্ছে।

এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের রাহুলিয়া গ্রামে বিকেল চারটার দিকে বজ্রপাতে আবদুস সামাদ খদগীর (৬৫) মারা যান। তিনি কবরস্থানের উন্নয়নকাজ তদারক করতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম জানান, নিহতের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে সহায়তা দেওয়ার জন্য আবেদন করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের