পাকিস্তানের সীমান্তাঞ্চলে জঙ্গি হামলা, নিহত ৬ সেনা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলায় ছয়জন সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির তিনজন পুলিশ ও নিরাপত্তা সংস্থার কর্মকর্তা ।
 
সোমবার (৮ ডিসেম্বর) রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে প্রদেশের কুররাম জেলায় এই হামলাটি ঘটে। আফগানিস্তানের সীমান্তবর্তী এ অঞ্চল দীর্ঘদিন ধরে জঙ্গি তৎপরতা এবং হামলার কেন্দ্র হিসেবে পরিচিত। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি এবং পাকিস্তানের সামরিক বাহিনীও আনুষ্ঠানিক কোনো বিবৃতি জানায়নি।

সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা বাড়ায় পাকিস্তান সরকার নতুন উদ্বেগে রয়েছে।

এর আগে, শুক্রবার বেলুচিস্তানের চামান সেক্টরে আফগান তালেবান বাহিনী পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। জবাবে পাকিস্তানি বাহিনীও আফগান পোস্টগুলিকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায়।

দুই পক্ষের মধ্যে প্রায় ৪৫ মিনিট ধরে গোলাগুলি চলার পর পাকিস্তানি বাহিনী রকেট লঞ্চার, মর্টার এবং ভারী অস্ত্র ব্যবহার করে। এতে আফগান বাহিনীর তিনটি পোস্ট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। পরে আফগান সেনারা বেসামরিক এলাকায় আশ্রয় নিয়ে গুলি চালাতে থাকলে পাকিস্তানি বাহিনী দ্বিতীয় দফায় ভারী অস্ত্র ব্যবহার করে।

পাকিস্তানি মিডিয়া জানায়, সংঘর্ষে ২৩ জন আফগান সেনা নিহত এবং অনেকে আহত হয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর