পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে ১ লাখ দর্শকের মাঠে উগান্ডার বিপক্ষে খেলবে ভারত'

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
পাকিস্তান যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে, তাহলে টুর্নামেন্টের মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তাঁর দাবি, পাকিস্তানের জায়গায় বিশ্বকাপে সুযোগ পাবে উগান্ডা, আর সে ক্ষেত্রে আহমেদাবাদের এক লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে ভারত-উগান্ডা ম্যাচ আয়োজন করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বাংলাদেশ নিরাপত্তাশঙ্কার কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানালে আইসিসি তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে। বিশ্বকাপের টিকিট পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিং (১৪) থাকায় স্কটিশদের নেওয়ার কথা জানায় সংস্থাটি।

তবে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ আমলে না নেওয়ায় আইসিসির ‘দ্বিমুখী নীতি’র অভিযোগ তুলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে, এমন আলোচনা চলছে ক্রিকেট অঙ্গনে।

শনিবার (২৪ জানুয়ারি) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, বিদেশ সফরে থাকা প্রধানমন্ত্রী দেশে ফিরলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগেই পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের আহ্বান জানিয়ে আসছেন রশিদ লতিফ।

শনিবার ‘কট বিহাইন্ড’ নামের একটি ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘পাকিস্তান না গেলে পুরো আয়োজনই ওলটপালট হয়ে যাবে। তখন আর এটিকে প্রকৃত বিশ্বকাপ বলা যাবে না। ভারত-অস্ট্রেলিয়ার মতো কিছু ম্যাচ থাকলেও টুর্নামেন্টের মান নেমে যাবে।’

এক্সে দেওয়া আরেক পোস্টে লতিফ আরও স্পষ্ট করে লেখেন, পাকিস্তান সরে গেলে তাদের পরিবর্তে ২১ নম্বরে থাকা উগান্ডাকে খেলানো হবে। সে ক্ষেত্রে আহমেদাবাদে ভারত বনাম উগান্ডার ম্যাচ অনুষ্ঠিত হবে। পাকিস্তান না থাকলে ভারতের গ্রুপে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, নামিবিয়া ও উগান্ডা থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

সূচি অনুযায়ী ‘এ’ গ্রুপে থাকা ভারত ও পাকিস্তানের ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় মুখোমুখি হওয়ার কথা। গত বছর ভারত চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে না যাওয়ায় আইসিসির মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যে সমঝোতা হয়েছিল, তার ভিত্তিতে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে ভারতের অভ্যন্তরে নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে। ৩ জানুয়ারি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হুমকির মুখে অব্যাহতি দেওয়ার ঘটনায় ভারতে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়।

এর আগে দিল্লির কূটনৈতিক এলাকায় বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, হাইকমিশনারকে হুমকি এবং বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সন্দেহে ভারতীয় নাগরিকদের পিটিয়ে হত্যার ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে।

এই প্রেক্ষাপটে খেলোয়াড়, দর্শক ও সাংবাদিকদের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসি ওই হুমকিগুলোকে ‘বিশ্বাসযোগ্য ও যাচাইযোগ্য নয়’ বলে বাংলাদেশের দাবি নাকচ করে দেয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী