পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত, ইসির প্রজ্ঞাপন জারি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১০ জানুয়ারি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে ইসি।

নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। গত ৬ জানুয়ারি সই করা ওই চিঠি ইতোমধ্যে পাবনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচনি এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২-এর সীমানা সংক্রান্ত আপিল বিভাগের ৫ জানুয়ারির আদেশের প্রেক্ষিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এসব আসনের ভোটগ্রহণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

এর আগে শুক্রবার এ বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রাখার বিষয়ে ইসির উদ্ধৃতি দিয়ে প্রচারিত সংবাদ সঠিক নয় এবং সে সংবাদ বন্ধ রাখার অনুরোধ জানান।

তবে শনিবার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, হাইকোর্টের নির্দেশনা পাওয়ার পর কিছু তথ্যগত অসম্পূর্ণতা ছিল, যা পরে সংশোধন করা হয়েছে। এরপরই পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ইসি আগে কেন বিষয়টি অস্বীকার করেছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'গতকাল মৌখিকভাবে যা বলা হয়েছিল, সেটাই আজ লিখিতভাবে জানানো হয়েছে। আগের কথাবার্তা নিয়ে এখন আর আলোচনা করার প্রয়োজন নেই।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি