নতুন মৌসুম শুরুর আগেই নিজেদের প্রস্তুতির জানান দিল বায়ার্ন মিউনিখ। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছে জার্মান জায়ান্টরা। বাভারিয়ানদের হয়ে গোল করেছেন কিম মিন-জে ও দিয়াস। নতুন সিজনের আগে এই জয় আত্মবিশ্বাস বাড়াবে বায়ার্নের শিবিরে।
মূলত, প্রস্তুতি ম্যাচ খেলতে হংকং সফরে আছে ইউরোপের একাধিক দল। কাই টাক স্পোর্টস পার্কে একক আধিপত্য দেখাতে পারেনি কোন দল।
ম্যাচের ৩৭ মিনিটে কিম মিনের গোলে প্রথম লিড পায় বায়ার্ন মিউনিখ। দ্বিতীয়ার্ধে মূল একাদশের বেশ কিছু ফুটবলারকে মাঠে নামান কোচ ভিনসেন্ট কোম্পানি। লিড নিয়ে বিরতিতে যায় বায়ার্ন।
বিরতির পর বদলি হিসেবে নামেন লুইস দিয়াস। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
অপরদিকে, পুরো ম্যাচে অ্যাস্টন ভিলার বেস্ট পারফর্মার ছিলেন মিডফিল্ডার জোয়াও গোমেস। ম্যাচে ৮৩ মিনিটে ইংলিশ ক্লাবটির হয়ে একটি গোল শোধ দেন গোমেস। তবে ঠিকই ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিউনিখ।
সদ্য সংবাদ/এসআর