অতিবৃষ্টিতে পুকুর ভেসে লাখ টাকার মাছ উধাও, দিশেহারা খামারি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রসুলবাগ এলাকায় টানা অতিবৃষ্টিতে পুকুর ভেসে গিয়ে প্রায় এক লাখ টাকার মাছ উধাও হয়ে গেছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় এক মৎস্যচাষি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিনের ভারী বর্ষণে রসুলবাগ এলাকার নিচু জমিতে পানি দ্রুত জমে ওঠে। এক পর্যায়ে এলাকার দুটি পুকুর উপচে পড়ে পানিতে তলিয়ে যায়। এতে পুকুরে চাষ করা বিভিন্ন প্রজাতির মাছ ভেসে গিয়ে আশপাশের জলাবদ্ধ এলাকায় ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত পুকুর মালিক মো. সোহাগ প্রধান বলেন, হঠাৎ করেই পানির চাপ বেড়ে পুকুর দুটি ডুবে যায়। কিছু বুঝে ওঠার আগেই আমার খামারের প্রায় এক লাখ টাকার মাছ ভেসে চলে গেছে। এখন আমি চরম ক্ষতির মুখে।

স্থানীয় বাসিন্দারা জানান, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের অভাবের কারণে প্রতি বছর বর্ষা মৌসুমে এ ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়। দ্রুত পানি সরানোর ব্যবস্থা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক ও মৎস্যচাষিরা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের