অসম্ভব চাপ অনুভব করছি দায়িত্বে: প্রধানমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর দেশের মানুষের ব্যাপক প্রত্যাশা, নানা সমস্যা ও সীমাবদ্ধতার কারণে ‘অসম্ভব চাপ’ অনুভব করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এই চাপের মধ্যেও জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে রাজধানী ঢাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের পর দেশের বিভিন্ন এলাকায় গিয়ে তিনি মানুষের চোখে-মুখে আনন্দ ও আশার প্রতিফলন দেখতে পেয়েছেন। তবে জনগণের এই আশা-আকাঙ্ক্ষা পূরণ করা সহজ নয়। কারণ দেশের সামনে এখনো অনেক সমস্যা, চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা রয়েছে।

তারেক রহমান বলেন, “মানুষের প্রত্যাশা অনেক বেশি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নতুন সরকারের কাছে অনেক কিছু আশা করছে। এসব প্রত্যাশা পূরণের দায়িত্ব আমাদের ওপর। তাই দায়িত্বে এসে অসম্ভব একটা চাপ অনুভব করছি।”

আলোচনার একপর্যায়ে তিনি তার বাবা, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি স্মৃতিচারণ করেন। তিনি বলেন, কয়েকদিন আগে অফিস থেকে বাসায় ফেরার সময় সহকর্মীদের সঙ্গে আলাপকালে তার বাবার একটি কথা মনে পড়ে যায়। জিয়াউর রহমান একসময় তার এক সহকর্মীকে বলেছিলেন, দিনের সময় যদি ২৪ ঘণ্টার পরিবর্তে ৪৮ ঘণ্টা হতো, তাহলে আরও বেশি কাজ করা সম্ভব হতো।

নিজের বর্তমান অভিজ্ঞতার সঙ্গে সেই কথার মিল খুঁজে পেয়ে তারেক রহমান বলেন, “এখন আমারও একই অনুভূতি হচ্ছে। কখন অফিসে ঢুকছি আর কখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না। এত কাজের চাপ যে দম ফেলারও সময় পাওয়া যাচ্ছে না। তাই মাঝে মাঝে মনে হয়, দিনটা যদি ৪৮ ঘণ্টার হতো তাহলে দেশের জন্য আরও বেশি কাজ করা যেত।”

প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ ও জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি নিজে অতীতে কারাবন্দি ছিলেন এবং শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। সেই নির্যাতনের কারণে এখনো শারীরিক কষ্ট অনুভব করেন বলেও জানান তিনি।

তিনি বলেন, “আমি জেলে ছিলাম, নির্যাতনের শিকার হয়েছি। চিকিৎসা সময়মতো না হওয়ায় আমার শরীরেও তার প্রভাব রয়ে গেছে। কিন্তু এখন যদি আমি শুধু অতীতের ঘটনাগুলো নিয়ে পড়ে থাকি বা কাউকে দায়ী করে বেড়াই, তাহলে দেশের কোনো উপকার হবে না। অতীতের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেয়ে দেশের কল্যাণে কাজ করাই বেশি জরুরি।”

গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং সাংবাদিকদের সঙ্গে কোনো ধরনের বিরোধ বা শত্রুতার সম্পর্ক রাখতে চায় না। তিনি বলেন, সরকারের কাজের সমালোচনা হতে পারে, ভুলত্রুটি তুলে ধরা যেতে পারে, তবে তা যেন গঠনমূলক হয়।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “সরকার একা সবকিছু করতে পারবে না। আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা যদি ভুল-ত্রুটি তুলে ধরেন, তাহলে আমরা বুঝতে পারব কোথায় উন্নতির প্রয়োজন রয়েছে। দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”

মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন, গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি